অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
ঠাকুরগাঁও সদর উপজেলায় পৃথক দুটি ঘটনায় এক গৃহবধূ ও এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার সকালে ও দিবাগত রাতে উপজেলার ইসলামনগর ও নিশ্চিন্তপুর এলাকায় এই ঘটনাগুলো ঘটে।
খুলনা মহানগরীতে দুর্বৃত্তের গুলিতে রাশিকুল আনাম রাশু (৩৬) নামে এক সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে
ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক পদে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে। গুরুত্বপূর্ণ এ পদে গতকাল রোববার নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচিতে কোনো দল-মত হবে না। এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের কৃষিতে নতুন বিপ্লব ঘটবে।
বগুড়া শহরে প্রিমিয়াম খাদ্যপণ্যের নতুন সমাহার নিয়ে যাত্রা শুরু করেছে ঐতিহ্যবাহী খাদ্য প্রতিষ্ঠান আকবরিয়া লিমিটেড-এর নতুন আউটলেট “আকবরিয়া বেস্ট চয়েস”।
রাজবাড়ীর সদর উপজেলায় ফিলিং স্টেশনে তেল নিতে এসে বেপরোয়া ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। রোববার (১৫ মার্চ) সন্ধ্যার পর সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ব্রাকপাড়া এলাকার ইদ্রিস পাটোয়ারীর ছেলে (ট্রাক মালিক) সোবাহান পাটোয়ারী (৪৫) এবং ঢাকার ধামরাই উপজেলার নান্নার গ্রামের সরল মিয়ার ছেলে স্বপন মিয়া (২২)।
লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু। রবিবার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নারায়ণগঞ্জ শহরে মারধরের শিকার হয়েছেন ইউনিফর্ম পরা রেলওয়ে পুলিশের (জিআরপি) এক উপপরিদর্শক (এসআই) ও তার সঙ্গে থাকা এক কনস্টেবল। তবে ঘটনাকে ঘিরে স্থানীয়দের অভিযোগ ও পুলিশের বক্তব্যে দেখা দিয়েছে ভিন্নতা।
চট্টগ্রামে রাজনৈতিক সংবাদকর্মীদের সমন্বয়ে ‘পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি’ (পিআরইউ) নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনটির কার্যক্রম পরিচালনার জন্য আগামী ছয় মাসের জন্য ১২ সদস্যবিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, দেশের রাজনৈতিক পরিবর্তনে দায়িত্বশীল ভূমিকা রাখবে জাতীয় যুবশক্তি। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশে যুব সংগঠন মানেই অনেকের কাছে পেশীশক্তি, গুন্ডামি ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার ধারণা তৈরি হয়েছে। এই ধারা থেকে বেরিয়ে এসে যুব সংগঠনকে মানুষের আশা ও আস্থার প্রতীক হতে হবে।
মলম পার্টির খপ্পরে পড়েছেন দাগনভূঞা উপজেলার করমুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ বেগম। রোববার (১৫ মার্চ) দুপুর বারটার দিকে বসুরহাট রোডে এ ঘটনা ঘটে।
গাইবান্ধা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সভাপতি ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। রবিবার (১৫ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে সারা দেশের ৪২টি জেলা পরিষদের সাথে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।
ফেনীর দাগনভূঞা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি থাকায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। জানা গেছে, একসময় এই খুঁটিগুলো রাস্তার পাশেই ছিলো। কিন্তু পরবর্তীতের রাস্তা প্রশ্বস্ত করা হলে খূঁটিগুলো রাস্তার মাঝে চলে আসে।
কুষ্টিয়ার কুমারখালীতে ৭৩টি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের জন্য ২২৪ কেজি সৌদি খেজুর প্রদান করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।