| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ভায়াগ্রাসহ বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও কীটনাশক উদ্ধার, আটক ৪

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৬ ইং | ২০:৩৬:২১:অপরাহ্ন  |  ১৫৭ বার পঠিত
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ভায়াগ্রাসহ বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও কীটনাশক উদ্ধার, আটক ৪

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, কাশির সিরাপ ও কীটনাশক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ৮০ পিস ভারতীয় ভায়াগ্রা, ২২০ বোতল কাশির সিরাপ, ১৭ হাজার ৮৫০ পিস ভারতীয় ওষুধ এবং ১৬৪ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন বাংলাদেশি নাগরিক এবং মাদক ও মানব পাচারকারী দালাল সন্দেহে একজনসহ মোট চারজনকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (২৮ নভেম্বর) রাত ১২টা ৫ মিনিটে কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিস ভারতীয় ভায়াগ্রাসহ মো. সিটু (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মহেশপুর উপজেলার স্বরুপপুর গ্রামের বাসিন্দা। বিজিবির দাবি, আটক সিটু মাদক চোরাকারবারি ও মানব পাচারকারী দালাল হিসেবে পরিচিত।

এর আগে একই দিন রাত ১টা ১৫ মিনিটে মাটিলা বিওপির কানাইডাঙ্গা গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪৪ বোতল ভারতীয় কাশির সিরাপ (ইস্কুফ ও উইন সেরেক্স) উদ্ধার করা হয়। পরে সকাল সাড়ে ৬টার দিকে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে আরও ৭৬ বোতল ভারতীয় কাশির সিরাপ (ইস্কুফ ও ফেয়ারডিল) উদ্ধার করে বিজিবি।

এ ছাড়া একই এলাকায় দুপুর ১২টার দিকে পৃথক দুটি চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৭ হাজার ৮৫০ পিস ভারতীয় ওষুধ এবং ১৬৪ প্যাকেট ভারতীয় কীটনাশক জব্দ করা হয়। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে, গত ২৭ নভেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে লড়াইঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় একজন পুরুষ ও একজন নারীকে আটক করা হয়। পরদিন ২৮ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একইভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে আরও এক নারীকে আটক করে বিজিবি।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য পাচার, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪