পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দুই দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক
ভারতের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন প্রক্রিয়াকরণের দায়িত্ব পেয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ‘সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিসেস’ (এসজিজিএস)। আগামী ১ ডিসেম্বর থেকে প্রতিষ্ঠানটি নতুন ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম শুরু করবে। মঙ্গলবার কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের
ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট আজ বুধবার মধ্যরাত থেকে ২৩ দিনের জন্য বন্ধ হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ইউনিটটি আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হবে। আদানি পাওয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট দেশ (ভারত) আইনানুগভাবে বিষয়টি পরীক্ষা করে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন আসিব
রক্ষণাবেক্ষণের জন্য আজ মধ্যরাত থেকে ২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিটের বিদ্যুৎ সরবরাহ।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প ৫টি, সংশোধিত প্রকল্প ৪টি এবং মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত প্রকল্প ১টি রয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত আছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বলেন, 'তারা কঠোর নজরদারিতে রয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে ‘বস্তা বস্তা টাকা লেনদেন হচ্ছে’ মন্তব্যকে স্লিপ অব টাং বা মুখ ফসকে বলা কথা হিসেবে ব্যাখ্যা দিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য না দেওয়ার বিষয়ে সতর্ক করে তার বিরুদ্ধে করা আদালত অবমাননার মামলা নিষ্পত্তি করেছেন ট্রাইব্যুনাল।
দেশে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন, নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৯৭ জন। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত এই হালনাগাদ ভোটার তালিকা ব্যবহার করেই নির্বাচন আয়োজন করা হবে।
দেশের তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেবে সরকার। শিক্ষার্থীদের জন্য নির্ধারিত এসব বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক নিজেই চালিয়ে পরীক্ষা করে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার সময় এ পরীক্ষা করেন তিনি। এর আগে গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী।
২০২৪ সালের গণঅভ্যুত্থান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের বিরুদ্ধে লুটপাটের অভিযোগে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজনৈতিক প্রভাব, মধ্যস্বত্বভোগী এবং প্রশাসনের একাংশের যোগসাজশে বেসরকারি আবাসন খাতে একধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, এই গোষ্ঠীগুলো শুধু ব্যবসায়িক কার্যক্রমেই প্রভাব বিস্তার করছে না, নীতিনির্ধারণী কাঠামোকেও প্রভাবিত করছে। ফলে আবাসন খাতে দুর্নীতি, অনিয়ম, জবরদখল ও প্রতারণা বাড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ জমি ও প্লটের ক্রেতারা।
দুই তলা থানা ভবন, ৯টি গাড়ি, ১৫টি মোটরসাইকেল, পুলিশের পোশাক, গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটার, অস্ত্রাগার ও কন্ট্রোল রুমের সরঞ্জাম পুড়ে ছাই। থানার সরকারি মোবাইল নম্বরগুলোও বন্ধ। হামলা ও অগ্নিসংযোগের পর কাগজে-কলমে ডিউটি, টহল ও অন্যান্য কার্যক্রম চালু থাকলেও বাস্তবে প্রায় অচল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা। প্রয়োজনীয় অবকাঠামো ও সরঞ্জাম না থাকায় পুলিশ সদস্যরা নিজেরাই অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। থানার চত্বরে এখন পড়ে আছে পোড়া গাড়ি, ধ্বংসস্তূপ আর আগুনের ক্ষতচিহ্ন।
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ। ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অথচ চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। এমন পরিস্থিতিতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ বা পানিপ্রবাহের নিশ্চয়তামূলক ধারা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী ও সুমনসহ গুমের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘গুমের শিকার প্রায় ২০০ জনের এখনো সন্ধান পাওয়া যায়নি। এসব অভিযোগের বিষয়ে সম্মিলিতভাবে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ করে যত দ্রুত সম্ভব আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করব।’