| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে আত্মপ্রকাশ করলো ‘পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি’

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ২১:৪২:১৫:অপরাহ্ন  |  ৪৯৬১৫৯ বার পঠিত
চট্টগ্রামে আত্মপ্রকাশ করলো ‘পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি’

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে রাজনৈতিক সংবাদকর্মীদের সমন্বয়ে ‘পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি’ (পিআরইউ) নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনটির কার্যক্রম পরিচালনার জন্য আগামী ছয় মাসের জন্য ১২ সদস্যবিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে দৈনিক দিনকাল চট্টগ্রাম ব্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক হাসান মুকুলকে আহ্বায়ক, দৈনিক পূর্বকোণের নিজস্ব প্রতিবেদক নাজিম উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক ইমরান এমিকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

সম্প্রতি নগরীর লুসাই ভবনে দৈনিক দিনকাল চট্টগ্রাম ব্যুরো প্রধান হাসান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সংগঠনটির অ্যাডহক কমিটি গঠন করা হয়। সভায় সংগঠনের মুখপাত্র হিসেবে সিটিজি পোস্টের হেড অব নিউজ ইশাত মান্নান তানিমকে মনোনীত করা হয়েছে।

অ্যাডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন— দৈনিক সকালবেলার ব্যুরো প্রধান মোহাম্মদ আলী, দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার নূর উদ্দিন খান সাগর, দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক এম. এ. কাউসার, চ্যানেল ২৪-এর নিজস্ব প্রতিবেদক মীর সাইদুল ইসলাম ইবেন, দৈনিক শেয়ার বিজ-এর ব্যুরো প্রধান নূর হোসেন মামুন, যমুনা টেলিভিশনের রিপোর্টার শহিদুল সুমন, দেশ টিভির রিপোর্টার আজিজা হক পায়েল এবং দৈনিক সংবাদ সারাবেলার ব্যুরো প্রধান তৌহিদুল ইসলাম তৌহিদ।

সভায় বক্তারা বলেন, চট্টগ্রামে রাজনৈতিক সংবাদ সংগ্রহ ও বিশ্লেষণে নিয়োজিত সাংবাদিকদের মধ্যে পেশাগত যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং সাংবাদিকতার মানোন্নয়নে পিআরইউ ভূমিকা রাখবে। ভবিষ্যতে সংগঠনটিকে আরও শক্তিশালী ও কার্যকর করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪