বিচার কার্যক্রমকে দ্রুত ও ত্বরান্বিত করতে মেহেরপুর আদালতে শুরু হয়েছে ভার্চুয়ালী সাক্ষী জেরা গ্রহণ কার্যক্রম
লক্ষ্মীপুরের কমলনগরে বজ্রাঘাতে লিমা আক্তার (১৭) নামের এক হাফেজে কুরআন তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরজাঙ্গালিয়া গ্রামের সাতদরুন নামক এলাকার আব্দুর রব হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। লিমা ওই এলাকার মাছ ব্যবসায়ী খোকনের মেয়ে।
ফেনীর পরশুরামের বক্সমাহমুদে এক কিশোরীকে (সিমি-ছদ্মনাম) ধর্ষণের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন অভিযুক্ত ইমাম মোজাফফর আহমদ (২৫)। ফরেনসিক পরীক্ষায় ওই কিশোরীর ভূমিষ্ঠ সন্তানের সঙ্গে মোজাফফরের ডিএনএর মিল পাওয়া যায়নি, বরং ধরা পড়েছে আসল অভিযুক্ত। খোদ সিমিরই বড়ভাই মোরশেদের ডিএনএর সঙ্গে তার সন্তানের ডিএনএর মিল পাওয়া গেছে।
বরিশালের উজিরপুরে কলেজছাত্রী সানজিদা কবির আনিতা (২১) হত্যা মামলার প্রধান আসামি ও তার প্রেমিক মো. মাইনুল ইসলাম হিমুকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার ইছলাদী টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় চাঁদপুর শহরের রহমতপুর কলোনিতে মোজাম্মেল ওরফে মুসা পাটওয়ারী (২৫) নামে একজনকে হত্যা করার অভিযোগে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
দাগনভূঞায় রাস্তার কাজে ব্যবহৃত প্রায় সাড়ে ৬ লাখ টাকার বিটুমিন চুরি হয়েছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার দুলামিয়া কটন মিলের পূর্ব পাশে থাকা মেসার্স কালাম এন্টারপ্রাইজের অস্থায়ী ডিপো থেকে ৪০ ড্রাম বিটুমিন নিয়ে যায়। এ ঘটনায় ঠিকাদার আবুল কালাম থানায় অভিযোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (৭মে) জামালপুর পৌর শহরের বোষপাড়া এলাকায় একটি ডোবা থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ
নরসিংদীর বেলাবো উপজেলার বাজনাব গ্রামের একটি ধান ক্ষেত হতে রিয়াজুল ইসলাম আপন মিয়া(২৪) নামে এক ট্রলি চালকের লাশ উদ্ধার করেছে বেলাবো থানা পুলিশ।
জামালপুরের ইসলামপুরে নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের দায়ে তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রতিজনকে দুই লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। তবে মামলার প্রধান আসামি বেকসুর খালাস পেয়েছেন।
গাইবান্ধায় কিস্তির টাকার জন্য লাঠি দিয়ে ঋণগ্রহীতার মাথা ফাটানোর অভিযোগ উঠেছে বেসরকারি এনজিও ব্র্যাকের এক মাঠ সংগঠকের (মাঠকর্মী) বিরুদ্ধে। আহত গ্রাহক বর্তমানে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ঝিনাইদহে ধর্মীয়, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে ১৯ লাখ ৯০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার ৩১টি প্রতিষ্ঠানের মধ্যে এ সহায়তার চেক প্রদান করা হয়।
ঝিনাইদহে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ৩৩ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণার পর বুধবার (৬ মে) রাতে জেলা পুলিশ লাইন্সে দেখা যায় আবেগঘন পরিবেশ। চাকরির খবর পেয়ে অনেকেই আনন্দে কান্নায় ভেঙে পড়েন, অভিভাবকদের চোখেও ছিল স্বপ্নপূরণের অশ্রু।
চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকায় মাদক বিক্রিতে বাধা দেয়াকে কেন্দ্র করে মোজম্মেল পাটওয়ারী (২৫) নামে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি মো. বশিরকে (৪৪) যাবজ্জীবন কারাদন্ড, এক লাখ টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত
কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে তুমুল হট্টগোলের মুখে পড়েন কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে দশটার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন। জনস্বার্থে এই কাজকে অগ্রাধিকার দেয়া হয়েছে। সারাদেশে এই খাল খননের মাধ্যমে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখল মুক্ত হবে। অবৈধ দখলমুক্ত করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ আইনী জটিলাত দেখা দিতে পারে। ওইসব বিষয়গুলো আমরা জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে মোকাবেলা করবো।