| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীতে ফিলিং স্টেশনে বেপরোয়া ট্রাকের চাপায় নিহত ২

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৬, ২০২৬ ইং | ০৮:১২:০৭:পূর্বাহ্ন  |  ৪৮০৬২৩ বার পঠিত
রাজবাড়ীতে ফিলিং স্টেশনে বেপরোয়া ট্রাকের চাপায় নিহত ২

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর সদর উপজেলায় ফিলিং স্টেশনে তেল নিতে এসে বেপরোয়া ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন।

রোববার (১৫ মার্চ) সন্ধ্যার পর সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ব্রাকপাড়া এলাকার ইদ্রিস পাটোয়ারীর ছেলে (ট্রাক মালিক) সোবাহান পাটোয়ারী (৪৫) এবং ঢাকার ধামরাই উপজেলার নান্নার গ্রামের সরল মিয়ার ছেলে স্বপন মিয়া (২২)।

স্থানীয় বিএনপি নেতা মো. সোবাহান জানান, ড্রাম ট্রাকের মালিক সোবাহান পাটোয়ারী তার ট্রাকে তেল নেওয়ার জন্য সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এসে ট্রাক থেকে নেমে ডিজেল সরবরাহকারী ফুয়েল ডিসপেনসার মেশিনের সামনে দাঁড়িয়ে ছিলেন। একই সময় ঢাকা থেকে বেনাপোলগামী একটি ট্রাকের হেলপার স্বপন মিয়া ট্রাকটি সিরিয়ালে রেখে মেশিনের সামনে দাঁড়ান। এসময় একটি মাহেন্দ্র গাড়ি ফুয়েল ডিসপেনসার থেকে তেল নিচ্ছিল। হঠাৎ একটি ট্রাক বেপরোয়া গতিতে পাম্পে ঢুকে পেছন দিক থেকে মাহেন্দ্র গাড়িটিকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রটির সামনে দাঁড়িয়ে থাকা সোবাহান পাটোয়ারী ও স্বপন মিয়া ট্রাকের চাপায় গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ হারুন-অর-রশিদ জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতদের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪