| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ার কুমারখালীতে ৭৩টি এতিমখানায় সৌদি খেজুর বিতরণ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ২১:১৩:৫৫:অপরাহ্ন  |  ৪৮৩৭৩২ বার পঠিত
কুষ্টিয়ার কুমারখালীতে ৭৩টি এতিমখানায় সৌদি খেজুর বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে ৭৩টি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের জন্য ২২৪ কেজি সৌদি খেজুর প্রদান করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. দোস্তদার হোসেন, বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষক, সাংবাদিক বৃন্দ।এদিকে প্রথমবারের মতো সৌদি খেজুর পেয়ে খুশি প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালকরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, উপজেলার জন্য মোট ২৮ কার্টুনে ২২৪ প্যাকেটে ২২৪ কেজি সৌদি খেজুর বরাদ্দ পাওয়া গেছে, যা স্বচ্ছতার ভিত্তিতে অন্তত ৭৩টি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু  


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪