| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন সাহাব উদ্দিন সাবু

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ২১:৫৮:৫৫:অপরাহ্ন  |  ৪৭৭৮১৭ বার পঠিত
লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন সাহাব উদ্দিন সাবু

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু। রবিবার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম সক্রিয় রাখা এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতেই এসব নিয়োগ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাহাব উদ্দিন সাবু। তিনি কেন্দ্রীয় বিএনপির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থীদের বিজয়ী করতে প্রার্থীদের পক্ষে ব্যাপক সাংগঠনিক কার্যক্রম চালান তিনি।

সাহাব উদ্দিন সাবু বলেন, “লক্ষ্মীপুর দীর্ঘদিন ধরে একটি অবহেলিত জেলা। তাই জেলা পরিষদের মাধ্যমে জেলার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের চেষ্টা করব।”

প্রসঙ্গত, দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর করতে একযোগে মোট ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

এদিকে সাহাব উদ্দিন সাবুর নতুন নিয়োগকে স্বাগত জানিয়ে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সর্বস্তরের মানুষ তাকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪