| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালাইয়ে জলাবদ্ধতা নিরসনে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়ার উদ্যোগ: প্রতিমন্ত্রী আব্দুল বারী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৬ ইং | ২১:৩৭:৪৪:অপরাহ্ন  |  ২৫১ বার পঠিত
কালাইয়ে জলাবদ্ধতা নিরসনে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়ার উদ্যোগ: প্রতিমন্ত্রী আব্দুল বারী

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার কৃষিজমিতে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা স্থায়ীভাবে সমাধানে প্রায় ৫০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠের জমে থাকা পানি পাইপের মাধ্যমে পাশের বড় খালে নিষ্কাশনের পাশাপাশি খাল খনন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চাকলমুয়া গ্রামে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ফসলি জমি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জলাবদ্ধতার কারণে কৃষকদের যেন আর্থিক ক্ষতির মুখে পড়তে না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাঠের পানি দ্রুত নিষ্কাশনে বিদ্যমান খালগুলো পরিষ্কার ও প্রয়োজন অনুযায়ী নতুন খাল খনন করা হবে। যেসব এলাকায় খাল নেই, সেসব স্থানে পাইপের মাধ্যমে জমে থাকা পানি পাশের বড় খালে নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে প্রায় ৫০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কৃষি ও কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে এ সমস্যা সমাধানে কাজ করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী নাজমা আরা বারী, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার, কালাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীমসহ স্থানীয় নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় স্থানীয় কৃষক ও এলাকাবাসী দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার কথা প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন। পাশাপাশি কৃষিজমি ও ফসল রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪