| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজনৈতিক কালচার পরিবর্তনে কাজ করবে জাতীয় যুবশক্তি: এমপি আল আমিন

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ২১:৩৯:৪৭:অপরাহ্ন  |  ৪৯২০৬১ বার পঠিত
রাজনৈতিক কালচার পরিবর্তনে কাজ করবে জাতীয় যুবশক্তি: এমপি আল আমিন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, দেশের রাজনৈতিক পরিবর্তনে দায়িত্বশীল ভূমিকা রাখবে জাতীয় যুবশক্তি। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশে যুব সংগঠন মানেই অনেকের কাছে পেশীশক্তি, গুন্ডামি ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার ধারণা তৈরি হয়েছে। এই ধারা থেকে বেরিয়ে এসে যুব সংগঠনকে মানুষের আশা ও আস্থার প্রতীক হতে হবে।

রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় শহরের একটি রেঁস্তোরায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় যুবশক্তির আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আল আমিন বলেন, “আমরা চাই যুব সংগঠন মানুষের পাশে দাঁড়াক এবং দায়িত্বশীলতার পরিচয় দিক। মানুষ যেন মনে করে—তার এলাকার এই মানুষটির কাছে গেলে সে নিরাপদ এবং তার সমস্যার একটি সমাধান পাওয়া সম্ভব। এমন সামাজিক নেতৃত্ব গড়ে তুলতেই জাতীয় যুবশক্তি কাজ করবে।”

তিনি আরও বলেন, জাতীয় যুবশক্তি যেকোনো ধরনের অপকর্ম থেকে বিরত থেকে দেশের রাজনৈতিক পরিবর্তনে কাজ করবে। পাশাপাশি জাতীয় ও রাজনৈতিক প্রয়োজনে দেশের স্বার্থে এবং দেশকে সঠিক পথে রাখার লক্ষ্যে জাতীয় যুবশক্তি দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

আলোচনা সভায় জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসূফ খান টিপু, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ, জেলা যুবদলের সভাপতি সাদেকুর রহমান সাদেক, জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ, সিনিয়র সংগঠক ইয়াসিন আরাফাত, জেলা যুবশক্তির আহ্বায়ক রাইসুল ইসলাম, সদস্য সচিব নাসিম আহমেদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪