রাজধানীর শাহবাগ থানার সামনে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ প্রচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া শেখ তাসনিম আফরোজ ইমি জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার প্রায় দুই মাস কারাভোগের পর তিনি কারামুক্ত হন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ছাত্রশক্তির কমিটিতে অন্তর্ভুক্তি কোনো ক্ষমতার প্রতীক নয়; বরং নেতাকর্মীদের এটি একটি বড় দায়িত্ব। "পদ মানেই ক্ষমতা নয়, বরং দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যম"
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন জামায়াতের প্রয়াত সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. মো. নাদিমুর রহমান। একই সঙ্গে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গন ও জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরাও দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন।
ক্রমেই সুস্থ হয়ে উঠছেন প্রবীণ রাজনীতিবিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এমনটাই জানিয়েছেন তাঁর সহধর্মিণী আফরোজা আব্বাস। তিনি বলেন, এখন অনেকটাই সুস্থ মির্জা আব্বাস। পুরোপুরি সুস্থ হয়ে খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন।
নানা নাটকীয়তার পর ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম-আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। সোমবার (৪ মে) সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
ক্রিকেট ক্যারিয়ার শেষে পুরোপুরি রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। তিনি বলেছেন, রাজনীতিতে তার একমাত্র পছন্দ বাংলাদেশ আওয়ামী লীগ এবং দল পরিবর্তনের কোনো ইচ্ছা তার কখনো ছিল না।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর কোরবানির পশুর অস্থায়ী হাটের ইজারা নিয়ে এবার ক্ষমতাসীন বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতারাও। এ কারণে হাট ইজারার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হয়েছে। কোনো কোনো হাট নিয়ে দুই দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনামূলক পরিস্থিতিও বিরাজ করছে। দক্ষিণ নগর ভবনে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।
বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কথা বললেও বাস্তবে সেই আদর্শ থেকে সরে গিয়ে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
জাপানের সঙ্গে সুসম্পর্ক জোরদার ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (৩ মে) ইসলামিক মিশন জাপান আয়োজিত কেন্দ্রীয় সদস্য সম্মেলন ও শিক্ষা শিবির-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। গতকাল শনিবার (২ মে) সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে এ মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিপ্লব মিত্র। শনিবার (২ মে) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়।
দীর্ঘ প্রায় আট বছর পর সম্মেলন ছাড়াই লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের ১৮ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে আবুল বারাকাত সৌরভকে আহ্বায়ক, আব্দুল্লাহ আল খালেদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং হাসিবুর রহমান অভিকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
নরসিংদী জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ঘোষিত পূর্নাঙ্গ কমিটিতে আজিজুল হক রুবেলকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জেলা ও মহানগরে একযোগে ২৯টি নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (২ মে) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটি অনুমোদন দেওয়া হয়।