ক্রিকেটে ভারতের আধিপত্যবাদী মনোভাবের সমালোচনা এবং বাংলাদেশ ক্রিকেট দলের টুর্নামেন্টে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করায় ভারতীয় মুসলিম অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব কামাল আর খান ওরফে কেআরকে গ্রেপ্তার হয়েছেন। বিষয়টি ক্রিকেট ও বিনোদন অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি করেছে।
শীতের স্নিগ্ধ সকালে ক্যালেন্ডারের পাতার দিকে তাকালেই মনটা অতীতে উড়ে যায়। বাংলা চলচ্চিত্রের মুকুটহীন সম্রাট, আমাদের সবার প্রিয় ‘নায়করাজ’ রাজ্জাকের জন্মদিন। অথচ নেই বলার মত কোন আয়োজন। একজন চলচ্চিত্র সাংবাদিক হিসেবে অসংখ্য মহাতারকার সান্নিধ্য পেয়েছি, কিন্তু রাজ্জাক ভাই ছিলেন এক আলাদা পাহাড়সম ব্যক্তিত্ব যার হৃদয়ে ছিল মাটির টান, আত্মসম্মান আর কাজের প্রতি অবিচল নিষ্ঠা। অভিনয়ের প্রতি আত্মসম্মান, দায়িত্ববোধ আর অনুগত্যের মধ্যে যে ভারসাম্য রাজ্জাকের ব্যক্তিত্বে ছিল, সেটাই তাকে ‘নায়করাজ’ বানিয়েছিল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএল এর জমকালো চূড়ান্ত আসরে পারফর্ম করেন অভিনেত্রী ও মডেল তানজিন তিশা। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স ফাইনালে মুখোমুখি হয়; ম্যাচের শুরুতে নাচের পারফর্ম করেন তানজিন তিশা। পারফরম্যান্স শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দর্শকদের উচ্ছ্বাস ও নিজের ইচ্ছার কথা জানান তানজিন তিশা।
দীর্ঘ বিরতির পর ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস আবারও কাজের ব্যস্ততায় ফিরছেন। কিছুদিন আগে নতুন সিনেমার ঘোষণা দিয়ে পর্দায় ফেরার কথা জানান তিনি। এরই মধ্যে আব্দুন নূর সজলের সঙ্গে জুটি হয়ে ‘দুর্বার’ নামের একটি থ্রিলার সিনেমার শুটিং শুরু করেছেন অপু।
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মনে করেন, মানুষের প্রকৃতির সঙ্গে সম্পর্ক গড়ে তোলার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোন। তাই সম্ভব হলে এবং প্রয়োজন না থাকলে ফোন হাতে না নেওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত।
মাত্র ২৪ ঘণ্টার সফর, কিন্তু দেশের বিনোদন অঙ্গনে সড়ক কাঁপিয়ে দিয়ে গেলেন মেগাস্টার শাকিব খান। বৃহস্পতিবার শ্রীলঙ্কায় ‘প্রিন্স’ সিনেমার শুটিং শেষ করে ফিরেই সরাসরি কক্সবাজারে ছুটে যান নায়ক। আর শুক্রবার দুপুরে তিনি ভক্তদের জন্য প্রকাশ করলেন নতুন বার্তা।
২০২৬ সালের অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা প্রকাশিত হয়েছে। এবারের আসরে একক সিনেমা হিসেবে রেকর্ড ১৬টি মনোনয়ন নিয়ে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে রায়ান কুগলারের হরর ড্রামা ‘সিনার্স’। সিনেমাটি সেরা চলচ্চিত্রের পাশাপাশি সেরা অভিনেতার দৌড়েও এগিয়ে। এ ছবিতে অভিনয়ের সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও।
বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে যার নাম এক অনন্য উচ্চতায় খোদাই করা‘নায়করাজ’ আব্দুর রাজ্জাক। আজ তার ৮৪তম জন্মদিন। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন এই কিংবদন্তি অভিনেতা।
কোনো সিনেমা কিংবা রাজনৈতিক বক্তব্য নয়। এবার নিজের ব্যক্তিগত জীবনের এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। প্রথম স্ত্রীর সঙ্গে আইনগত বিচ্ছেদ সম্পন্ন না করেই দ্বিতীয়বার বিয়ে করে নতুন করে বিতর্কে জড়িয়েছেন তিনি।
বিমানে বয়স্ক নারীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে বলিউড তারকা কিয়ারা আদভানির নামে। সামাজিক মাধ্যমে নায়িকার নামে অভিযোগ করেছেন কার্তিকে তিওয়ারি নামের এক ব্যক্তি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কিয়ারার
বলিউডের সুপারস্টার শাহরুখ খানকে ঘিরে ভক্তদের আবেগের কমতি নেই দেশ-বিদেশ সর্বত্রই তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। তবে সেই আবেগেই এবার জন্ম নিল এক অপ্রত্যাশিত বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশটকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়েন জনপ্রিয় তুর্কি অভিনেত্রী হান্দে এরচেল। অভিযোগ ওঠে, তিনি নাকি শাহরুখ খানকে ‘কাকু’ বলে সম্বোধন করেছেন।
বিয়ে করলেন এক সময়ের আলোচিত নায়িকা শাকিবা বিনতে আলী। ছোট পর্দার অভিনেতা শেখ উজ্জ্বল হোসেনের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। জানা গেছে, সোমবার (১৯ জানুয়ারি) তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের সাজে ছবি পোস্ট করেছেন শাকিবাও। সঙ্গে লিখেছেন ‘অপরিচিত বন্ধুর চেয়ে পরিচিত শত্রুকে বিয়ে করা শ্রেয়।’
ঢাকাই চলচ্চিত্রের সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ও নৃত্যপরিচালক ইলিয়াস জাভেদ মারা গেছেন। বরেণ্য এই তারকার মৃত্যুতে শোকের ছাঁয়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। সামাজিকমাধ্যমে যেন পরিণত হয়েছে শোকবইয়ে। শোবিজ তারকারা তাতে লিখে রাখছেন ইলিয়াস জাভেদকে নিয়ে শোকগাথা।
শোবিজ তারকাদের ব্যক্তিগত জীবন মানেই ভক্তদের বাড়তি কৌতূহল। বিশেষ করে প্রিয় তারকার বিয়ে কবে, কার সঙ্গে এসব প্রশ্নে সবসময়ই মুখর থাকেন অনুরাগীরা। হালের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালও এর ব্যতিক্রম নন।
বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক জাভেদ মৃত্যুবরণ করেছেন। তিনি অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী।