| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হত্যার হুমকি পেলেন রণবীর সিং

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১১, ২০২৬ ইং | ১০:৪০:৫৫:পূর্বাহ্ন  |  ৭৩৩৫৮১ বার পঠিত
হত্যার হুমকি পেলেন রণবীর সিং

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা রণবীর সিং, যিনি পর্দায় সাহস ও দাপটের প্রতীক, বাস্তব জীবনে এখন মুখোমুখি হয়েছেন মৃত্যুঝুঁকির। সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি ভয়েস নোট আসে, যেখানে শুধু হত্যার হুমকি নয়, মোটা অঙ্কের অর্থ দাবির বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

হুমকির খবর প্রকাশ্যে আসতেই রণবীর-দীপিকা পাড়ুকোনের বিলাসবহুল আবাসন কড়া নিরাপত্তায় ঘেরা ‘দুর্গ’-এর মতো হয়ে উঠেছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাই পুলিশ জানিয়েছে, রণবীরের ফোনে একটি অজ্ঞাত পরিচয় থেকে ভয়েস নোট এসেছে।

সম্প্রতি সালমান খান, রোহিত শেট্টি ও কপিল শর্মার মতো তারকাদের নিশানায় রেখেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। এখন তদন্ত চলছে যে, এই হুমকির পেছনে সেই গ্যাং-এর হাত আছে কি না। তবে পুলিশ এখনও বিস্তারিত খোলসা করছে না।

হুমকি পাওয়ার পর নিজেদের নিরাপত্তা জোরদার করতে রণবীর-দীপিকা ছয়জন সশস্ত্র দেহরক্ষী নিয়োগ করেছেন। তবে আবাসনের ম্যানেজিং কমিটি অভিযোগ করেছে, অনুমতি ছাড়া রক্ষীরা লবি, জিম ও শিশুদের খেলার জায়গায় আগ্নেয়াস্ত্র নিয়ে চলাফেরা করছেন, যা প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। পুলিশকে একটি চিঠিতে এই পদক্ষেপে হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে।

অনেকে ধারণা করছেন, রণবীরের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘ধুরন্ধর’-এ তার চরিত্রই এই হুমকির সূত্রপাত ঘটিয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪