| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্ষণের দায়ে গ্রেপ্তার হচ্ছেন হিরো আলম

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং | ১৭:৩৫:০১:অপরাহ্ন  |  ৭৫৮৯৬৯ বার পঠিত
ধর্ষণের দায়ে গ্রেপ্তার হচ্ছেন হিরো আলম

স্টাফ রিপোর্টার: বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–২ এর বিচারক আনোয়ারুল হক এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আদালত এই আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর আশ্বাস দিয়ে আশরাফুল আলম প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন এবং গর্ভপাত করাতে বাধ্য করেন। এ অভিযোগ অস্বীকার করার পর গত বছরের ২১ এপ্রিল মিথিলা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

পরে পিবিআই তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে জানানো হয়েছে। সেই প্রতিবেদন আমলে নিয়ে আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪