| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমি ভোট দিয়েছি, আপনিও দিন: বর্ষা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ১৩:৪৩:১৮:অপরাহ্ন  |  ৭৪১৬৬৫ বার পঠিত
আমি ভোট দিয়েছি, আপনিও দিন: বর্ষা

বিনোদন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারাদেশে চলছে উৎসবমুখর ভোটগ্রহণ। সাধারণ ভোটারদের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের তারকারাও অংশ নিচ্ছেন এ গণতান্ত্রিক আয়োজনে। সেই ধারাবাহিকতায় নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোট দেওয়ার পর সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেন তিনি। ছবিতে দেখা যায়, চশমা পরা স্নিগ্ধ সাজে হাস্যোজ্জ্বল বর্ষা বাম হাতের বৃদ্ধাঙ্গুল উঁচিয়ে ধরেছেন, যেখানে স্পষ্ট ভোট দেওয়ার চিহ্ন।

ছবির ক্যাপশনে বর্ষা লেখেন, “আলহামদুলিল্লাহ, আমি ভোট দিয়েছি। আপনিও ভোট দিন আপনার পছন্দের মানুষকে। বাংলাদেশের মানুষ আমরা যেন ভালো থাকতে পারি ইনশাআল্লাহ।”

তবে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে তিনি কোন নির্বাচনী আসনে ভোট দিয়েছেন, তা উল্লেখ করেননি।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪