| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজকীয় লেহেঙ্গায় মাতৃত্বের গ্লো দেখালেন সোনম

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং | ১১:২৬:০৮:পূর্বাহ্ন  |  ৭৬৩১৭২ বার পঠিত
রাজকীয় লেহেঙ্গায় মাতৃত্বের গ্লো দেখালেন সোনম

রিপোর্টার্স২৪ ডেস্ক: ফের মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। সম্প্রতি বাবা-মায়ের বাড়িতে আয়োজন করা হয়েছিল তার ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠান, যা ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে আনন্দময় ও উজ্জ্বল হয়ে ওঠে।

সোনমকে দেখা গেছে উন্মুক্ত বেবিবাম্প ও মানানসই লেহেঙ্গায়। কানে টানা দুল, গলায় ভারী নেকলেস সাজে তার উপস্থিতি ছিল চোখ ধাঁধানো। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর মাতৃত্বকালীন গ্লো মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

পুরো অনুষ্ঠানজুড়ে পাশে ছিলেন স্বামী আনন্দ আহুজা, যিনি সোনমকে প্রার্থনা ও আচার-অনুষ্ঠানের সময় সতর্কভাবে আগলে রেখেছেন। নেটিজেনরা এই মুহূর্তকে প্রশংসায় ভাসাচ্ছেন।

কাপুর পরিবারের মিলনমেলায় উপস্থিত ছিলেন অর্জুন কাপুর, অংশুলা কাপুর ও খুশি কাপুর। এছাড়া বলিউডের গুণী অভিনেতা অনুপম খের, শাবানা আজমি এবং প্রখ্যাত ডিজাইনার মাসাবা গুপ্তাও অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করেছেন। পুরো আয়োজন খাওয়া-দাওয়া ও হাসি-আড্ডায় মুখরিত ছিল।

সোনম-আনন্দ তাদের প্রথম সন্তানের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আনেননি এবং দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও প্রথা মেনে গোপনীয়তা বজায় রাখার সম্ভাবনা রয়েছে। আপাতত কাপুর ও আহুজা পরিবার নতুন অতিথির আগমনের অপেক্ষায় প্রহর গুনছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪