| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাকে ভোট দেবেন? শবনম ফারিয়ার পোস্টে ঝড়

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১১, ২০২৬ ইং | ১২:৩২:৩২:অপরাহ্ন  |  ৭২০৯৯০ বার পঠিত
কাকে ভোট দেবেন? শবনম ফারিয়ার পোস্টে ঝড়

বিনোদন ডেস্ক: দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। ভোটের উত্তাপে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যেও আলোচনার উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এই উত্তাপের মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়ার একটি পোস্ট ভাইরাল হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন, কাকে ভোট দিবেন আপনারা একটু তাড়াতাড়ি জানায়েন! তাইলে ডিসাইড করতে সুবিধা হবে যে পহেলা ফাল্গুনে শাড়ি পরব নাকি আবায়া! ফারিয়ার এই পোস্ট মুহূর্তেই নেটিজেনদের নজর কাড়ে। অনেকেই এটি হাস্যরস হিসেবে দেখলেও, কেউ কেউ রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। পোস্টটি প্রকাশের পর থেকে এর লাইক, মন্তব্য ও শেয়ার বাড়তে থাকে।

এদিকে, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সব ধরনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম ও কুমিল্লাসহ বিভিন্ন জেলা থেকে ভোটাররা নিজ নিজ এলাকায় পৌঁছেছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন ভোটারদের অংশগ্রহণই এ ঐতিহাসিক আয়োজনের মূল আকর্ষণ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪