বরাবরই নিজের বেফাঁস মন্তব্য আর বিতর্কিত বক্তব্যের জন্য সমালোচিত বলিউড অভিনেত্রী থেকে নেত্রী বনে যাওয়া কঙ্গনা রানাউত। নিট পরীক্ষায় অনিয়ম নিয়ে জেন-জি নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টির (সিজেপি
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মেঘলা মুক্তা রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। সেখানে তার জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। বুধবার (২৯ জুলাই) অভিনেত্রীর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অ্যাডমিনের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিশ্বখ্যাত হলিউড গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের ব্যক্তিগতজীবন বরাবরই আলোচনায় থেকেছে। চারবার বিয়ে করেছেন এবং চারবার বিচ্ছেদ হয়েছে এ অভিনেত্রীর। সম্পর্ক, আত্মসম্মান ও নতুনভাবে জীবন শুরু করার বিষয়ে নিজের উপলব্ধির কথা জানিয়েছেন তিনি।
বাংলাদেশের শোবিজ অঙ্গনে নতুন এক মাইলফলক গড়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। ফেসবুকে অনুসারীর সংখ্যায় দীর্ঘদিন শীর্ষে থাকা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে পেছনে ফেলে এখন দেশের সবচেয়ে বেশি অনুসারীর মালিক তিনি।
দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি কলকাতার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এক অভিনেতার সঙ্গে এতটাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে, তার সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতেই সমস্যায় পড়েন তিনি।
মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর করা বিভিন্ন অভিযোগ ও আলোচনায় নিজের নাম জড়িয়ে পড়ায় মুখ খুলেছেন মডেল জেবা তাকিয়া। এক অডিও বক্তব্যে তিনি আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়াকে ঘিরে আলোচিত ঘটনার পাশাপাশি স্নিগ্ধা চৌধুরীর সঙ্গে নিজের সম্পর্ক, অতীতের একটি প্রস্তাব এবং পারিশ্রমিকের দাবিসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দিয়েছেন।
আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে আলোচনায় এসেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। তিনি এবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন খোলা চিঠি প্রকাশ করেছেন।
বয়স যেন তার কাছে শুধুই একটি সংখ্যা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সৌন্দর্য, তারুণ্য ও ফিটনেস ধরে রেখে বরাবরই আলোচনায় থাকেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অনেকেই মনে করেন, কঠোর জিম রুটিন কিংবা কঠিন ডায়েটই তার সুস্থ ও ছিপছিপে থাকার মূল রহস্য। তবে বাস্তবতা একেবারেই ভিন্ন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ফিটনেসের নেপথ্যের অভ্যাস সম্পর্কে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।
ক্যানসারের সঙ্গে প্রায় দুই বছরের লড়াইয়ের মধ্যেই সম্প্রতি মস্তিষ্কে অস্ত্রোপচার (ব্রেইন সার্জারি) হয়েছে দেশের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী ইবরার টিপুর। দীর্ঘ চিকিৎসা, হাসপাতালের জীবন ও একাকিত্বের কষ্টের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। একই সময়ে তার স্ত্রী ও সংগীতশিল্পী মরিয়ম আক্তার কনা (বিন্দু কণা)ও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন।
ঢাকার তিনশ ফিট এলাকায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়েছে মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীকে। এমন অভিযোগে খিলক্ষেত থানায় মামলা করেছেন তিনি।
সুপারস্টার শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শক-ভক্তদের আগ্রহ বরাবরই তুঙ্গে। তার প্রেম, বিয়ে ও সম্পর্ক নিয়ে নানা সময়ে নানা আলোচনা হলেও খুব একটা প্রকাশ্যে কথা বলেননি এই অভিনেতা। এবার এক সাক্ষাৎকারে জীবনের এক অপূর্ণ প্রেমের গল্প জানালেন ঢালিউডের কিং খান।
অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে মামলা দায়ের করেছেন তার আপন খালাতো ভাই। রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে ডিপজলের খা
ব্যক্তিজীবনের একটি অধ্যায় নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী। এক সাক্ষাৎকারে তিনি জানান, জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তার প্রথম বিয়ে। তবে অতীত নিয়ে আর আলোচনা করতে চান না বলেও জানান এই শিল্পী। সম্প্রতি একটি গণমাধ্যমের সেলিব্রিটি আড্ডাভিত্তিক অনুষ্ঠানে অংশ নিয়ে জীবনের সবচেয়ে বড়
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের একাধিক তারকা। নিট (এনইইটি) পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগ এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের প্রেক্ষাপটে তাঁর পদত্যাগ দেশটির রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
নাট্যপ্রেমী দর্শকের কাছে নতুনদের মাঝে প্রিয় মুখ হয়ে উঠেছেন ‘লাজু’ সাইনা চট্টোপাধ্যায়। ভারতীয় ছোট পর্দায় প্রচারিত নাটকের মধ্য দিয়ে অল্প সময়েই দর্শকদের মুগ্ধ করেছেন অভিনেতা অভিষেক-কন্যা। অভিনয় সাইনার ভালোবাসা, তেমনই পড়াশোনার প্রতিও প্রচণ্ড সিরিয়াস। মাস কয়েক আগেই দশক শ্রেণীর গণ্ডি পেরিয়েছেন তিনি।