আজ ১৭ আগস্ট। বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ এক জঙ্গি হামলার কালো অধ্যায়ের দিন। ২০০৫ সালের এই দিনে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দেশের ৬৩ জেলার প্রায় সাড়ে ৪০০ স্থানে একযোগে সিরিজ বোমা হামলা চালানো হয়। আদালত, বিমানবন্দর, মার্কিন দূতাবাস থেকে শুরু করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ছিল হামলার লক্ষ্য।
দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট দ্রুত সমাধান হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ছয় মাস কিংবা এক বছরের মধ্যে এ সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক করতে অন্তত দুই বছর সময় লাগতে পারে। রবিবার (১৬ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে
আমদানি করা সবুজ আপেল এখন ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আঙুরের কেজিও ৫০০-৬০০ টাকা। ভালো মানের খেজুরের কেজি ১,৫০০ টাকা বা এরও বেশি। মাল্টা-কমলাসহ আমদানিকরা প্রায় সব ফলের দামই এখন চড়া। এই পরিস্থিতিতে ফলের দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে আমদানি ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা তুলে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত কিশোরগ্যাং নেতা এলেক্স ইমন হত্যা মামলার এজাহারনামীয় দুই নম্বর আসামি মো. হোসেন আহমেদ শাহরুখসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-২। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় তৈরি রিভলবার, দুই রাউন্ড তাজা গুলি, ২৬০ গ্রাম গানপাউডার ও দুটি সামুরাই উদ্ধার করা হয়েছে।
ঢাকার গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন করতে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নারী চালক ও কন্ডাক্টর দিয়ে পরিচালিত গোলাপি রঙের (পিংক) এসব বাস আগামী ১৮ আগস্ট থেকে রাজধানীর বিভিন্ন রুটে চলাচল শুরু করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান মৎস্য খাতকে সমৃদ্ধ করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন বাজার খুঁজে বের করার জন্য দেশের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমগ্র বাংলাদেশে বহু নদী-নালা, খাল-বিল, পুকুর ও হাওর অলস পড়ে রয়েছে। সরকার এসব জলাশয় সংস্কার করে মৎস্য পোনা ছাড়ার উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট এলাকার বেকার তরুণদের মধ্যে এসব জলাশয় ব্যবহারের সুযোগ বণ্টন করা হবে, যাতে তাদের কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হয়।’
রাজধানীর বংশালে মুকিমবাজারে হেলমেটের গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। রোববার (১৬ আগস্ট) রাত ৯টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার আব্দুর রহিম।
রাজধানীর ডেমরা জোনের সানারপাড়া এলাকায় দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধারের পর সেগুলো নিষ্ক্রিয় (ডিফিউজ) করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। এ ঘটনায় জুয়েল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি ‘ওস্তাদ’ সাংগঠনিক নামে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীর বংশালের মুকিমবাজারে হেলমেটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। গোডাউনের সরু সিঁড়ি দিয়ে ফায়ার ফাইটারদের ওপরে উঠে পানি দিতে সমস্যা হচ্ছে। পাশাপাশি রয়েছে পানির সংকট। ভবনটিতে কোনো ধরনের ফায়ার সেফটি ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আরও বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতীয় আদালত নাকি সরকারের অনুমোদন লাগবে-এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। রোববার (১৬ আগস্ট) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাগরে সুস্পষ্ট লঘুচাপ। বৃষ্টি বেড়ে তাপমাত্রা কমতে পারে আরও দুই ডিগ্রি। রোববার (১৬ আগস্ট) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনে
রাজধানীর বংশাল মুকিমবাজারে হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এ নোটিশ পাঠানো হয়।
দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হচ্ছেন কি না, তা নিশ্চিত করতে প্রধান কার্যালয় নগর ভবন আকস্মিক পরিদর্শন করেছেন প্রশাসক মো. আবদুস সালাম।