| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জিয়াউলের সব অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত: প্রসিকিউটর তামিম

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৬ ইং | ১৫:২০:০৬:অপরাহ্ন  |  ২৯৩ বার পঠিত
জিয়াউলের সব অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত: প্রসিকিউটর তামিম

রিপোর্টার্স২৪ ডেস্ক: শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে দাবি করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

এদিন মামলায় ১৫তম সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জবানবন্দি গ্রহণ শুরু হয়। তবে জবানবন্দি শেষ না হওয়ায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী রোববার (৪ অক্টোবর) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, তদন্ত কর্মকর্তা এদিন তার জবানবন্দির একটি অংশ উপস্থাপন করেছেন। বাকি অংশ আগামী রোববার ট্রাইব্যুনালে উপস্থাপন করবেন তিনি। তার জবানবন্দি শেষ হওয়ার মধ্য দিয়ে এ মামলায় প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হবে।

এরপর আসামিপক্ষ চাইলে নিজেদের পক্ষে সাক্ষ্য উপস্থাপন করতে পারবে বলে জানান তিনি। আসামিপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হলে মামলাটির যুক্তিতর্ক শুরু হবে বলেও জানান প্রসিকিউটর।

তামিম বলেন, ‘জিয়াউল আহসানের বিরুদ্ধে আমরা যেসব অভিযোগ এনেছিলাম, ১৫ জন সাক্ষীর সাক্ষ্যের মাধ্যমে প্রতিটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি।’

তদন্ত কর্মকর্তার জবানবন্দির বিষয়ে প্রসিকিউটর বলেন, মামলার তদন্তের সময় কীভাবে তদন্ত পরিচালনা করা হয়েছে, কার কার জবানবন্দি নেওয়া হয়েছে, তদন্ত কর্মকর্তা কোথায় কোথায় গিয়েছেন এবং কী ধরনের তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন—এসব বিষয়ে তিনি তার জবানবন্দিতে বিস্তারিত তুলে ধরছেন।

এ মামলায় তৎকালীন সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াসহ সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তাও সাক্ষ্য দিয়েছেন বলে জানান তামিম।

প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী, এসব সাক্ষীর জবানবন্দিতে জিয়াউল আহসানের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং তিনি কীভাবে কথিত অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন, সে বিষয়ে বিভিন্ন তথ্য উঠে এসেছে। পাশাপাশি র‍্যাবের কর্মকর্তারা কীভাবে ধীরে ধীরে এ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছিলেন, সে বিষয়েও সাক্ষ্য এসেছে বলে জানান তিনি।

আগামী রোববার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের বাকি জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে মামলায় প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪