দেশে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থাকে আরও আধুনিক ও স্বচ্ছ করতে পুরো প্রক্রিয়াকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই ব্যবস্থায় বিবাহ নিবন্ধনের তথ্য পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্ম নিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় তথ্যভান্ডারের সঙ্গে যুক্ত করা হবে। এর ফলে তথ্য গোপন করে একাধিক বিয়ে করা, বাল্যবিবাহ এবং বিবাহসংক্রান্ত নানা ধরনের জটিলতা প্রতিরোধে সহায়তা মিলবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মার্কিন ভিসাধারীদের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সতর্কবার্তায় বলা হয়েছে, ভিসার অপব্যবহার বা অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে ভবিষ্যতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।
উন্নয়নের জন্য শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার করছি। মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই রক্ষা করতে হবে। শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সংস্থাটির প্রধান শফিকুল ইসলাম কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উচ্চশিক্ষার জন্য রোমানিয়ায় যেতে আগ্রহী বাংলাদেশিদের ভিসা আবেদন প্রক্রিয়াকরণে ঢাকায় আসছে দেশটির দূতাবাসের একটি প্রতিনিধি দল। আগামী ৮ থেকে ১১ অক্টোবর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা এ সেবা দেবে।
সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
দেশে পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টি করে যারা গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করেছিল, তাদের আবারও ফিরিয়ে আনার চেষ্টা করছে একটি রাজনৈতিক দল এমন অভিযোগ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
রাজধানীর মিরপুর-১ নম্বরের পাইকপাড়া সরকারি কর্মকর্তা/কর্মচারী আবাসন প্রকল্পের (পশ্চিম গেট) ডি-১ টাইপ কলোনির ১ নম্বর ভবনে এক মর্মান্তিক লিফট দুর্ঘটনা ঘটেছে।
রাজধানীর কাঁচাবাজারে সবজির দামে এখনো স্বস্তি ফেরেনি। বাজারে সবচেয়ে চড়া দামে বিক্রি হচ্ছে শিম—কেজিপ্রতি ২০০ টাকা। অন্যদিকে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে, যার কেজি ৩০ টাকা। অধিকাংশ সাধারণ সবজি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে কেজিপ্রতি অন্তত ৭০ টাকা।
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলাম ও তার পরিবারের কানাডায় ব্যবসা, সম্পদ এবং আর্থিক লেনদেনের বিস্তৃত তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। প্রায় এক দশকের আর্থিক কর্মকাণ্ড বিশ্লেষণ করে কানাডায় পরিবারের একাধিক কোম্পানি, ব্যাংক হিসাব, ব্যবসায়িক সম্পৃক্ততা এবং বিভিন্ন ধরনের লেনদেনের তথ্য উঠে এসেছে এসব গোয়েন্দা নথিতে।
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ শুক্রবার (২ অক্টোবর) দেশে আসছে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
অননুমোদিত’ ওয়্যারহাউসে শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের চারটি ওয়্যারহাউস সিলগালা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীররাতে গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ এক যৌথ অভিযানে সেসব সিলগালা করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাস আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ দূতাবাস এক সংবাদ
পুলিশের তালিকাভুক্ত ২৭ মামলার আসামি পিচ্চি আলামিনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রামপুরা থানাধীন টিভি রোড এলাকায় ২ জন সহযোগীসহ আলামিনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটলিয়ন (এসআরবি)।