| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘লাল টুপি’ মার্কায় নিজ নামেই দল নিবন্ধন চায় ইত্যাদী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৬ ইং | ২৩:২৮:৫৭:অপরাহ্ন  |  ৩৯৫ বার পঠিত
‘লাল টুপি’ মার্কায় নিজ নামেই দল নিবন্ধন চায় ইত্যাদী

স্টাফ রিপোর্টার: নিজ নামে দল গঠন করে ‘লাল টুপি’ প্রতীকে বাংলাদেশ ইত্যাদী পার্টি'র নিবন্ধন চায় মো. হাবিবুর রহমান ইত্যাদী সাগর।

বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) এসে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

সম্প্রতি তিনি দল নিবন্ধন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদনও করেন। দলের প্রেসিডেন্ট হিসেবে তিনি এতে উল্লেখ করেন, ২০২২ সালের ২৪ আগস্ট থেকে ২০২৬ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত ইসিতে জমা দেওয়া কাগজপত্র ও জমা দেওয়া আবেদনগুলো এবং বর্তমানে দেশীয় ও বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশ ইত্যাদী পার্টিই একমাত্র নিবন্ধন পাওয়ার যোগ্য। এজন্য তিনি নিবন্ধন সনদ দেওয়ার আবেদন জানান চিঠিতে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, দল নিবন্ধন আইন অনুযায়ী প্রতি সংসদ নির্বাচনের পূর্বে নির্বাচন কমিশন থেকে গণবিজ্ঞপ্তি দিয়ে নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করা হয়। কাজেই এখন আবেদন আমলে নেওয়ার সুযোগ নেই। তবে অতীতে সংসদ নির্বাচনের পূর্বে আবেদন করে থাকলে এবং আবেদন নিবন্ধনের অযোগ্য বিবেচিত হলে তিনি আদালতে যেতে পারেন।

জানাগেছে, ২০২২ সালে আবেদন করার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রাথমিক বাছাইয়ে ইসির তালিকায় ইত্যাদি পার্টির নাম ছিল। তবে শর্ত পূরণ করতে না পারায় পরবর্তীতে বাদ পড়ে।

বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৬০টি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪