| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৯ ও ৩০ নভেম্বর কঠোর অবস্থানে মাঠে থাকবে বিএনপি: এমপি বাবুল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৬ ইং | ০২:৩২:০২:পূর্বাহ্ন  |  ২৫৪ বার পঠিত
২৯ ও ৩০ নভেম্বর কঠোর অবস্থানে মাঠে থাকবে বিএনপি: এমপি বাবুল

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : আগামী ২৯ ও ৩০ নভেম্বর বিএনপি কঠোর অবস্থানে থাকবে বলে নেতাকর্মীদের সকল ধরনের প্রস্তুতি রাখার আহবান জানিয়েছেন  ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ভাঙ্গা উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগকে নৈরাজ্য ও নাশকতা সৃষ্টি করতে দেওয়া হবে না বলে উল্লেখ করে শহিদুল ইসলাম খান বাবুল বলেন, দক্ষিণবঙ্গের একুশ জেলার মধ্যে  গুরুত্বপূর্ণ  ভাঙ্গা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দোসরা যাতে নৈরাজ্য ও নাশকতা সৃষ্টি করতে না পারে উপজেলা ও পুলিশ প্রশাসনকে সচেতন থাকতে থাকতে হবে। 

বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত নেতাকর্মীদের উপস্থিতিতে কর্মী সভায় তিনি বলেন, আমরা চাই শান্তিতে সবাইনবসবাস করুন। সেই শান্তি শৃঙ্খলা ভেঙে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সাধন করতে চায় যারা সেই পাতানো ফাঁদে কাউকে না পরতে আহবান জানান।

ভাঙ্গা উপজেলার ৯০ শতাংশ গ্রামগঞ্জের সাধারণ জনগণে বিএনপির সঙ্গে রয়েছেন বিধায় সাবধান ও সতর্ক করছি কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্ট ও নাশকতা করতে চাইলে রেহাই পাওয়ার কোন সুযোগ নেই। 

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিম, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজওয়ান দিপু, অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, বিজিবির মেজর সাজ্জাদ হোসেন, এসআরবিডিএর ডিএডি জাকির হোসেন, আনসার কর্মকর্তা আসমা বেগমসহ  বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪