| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের এজেন্ট : জামায়াত আমির

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৬ ইং | ০২:২৯:৩০:পূর্বাহ্ন  |  ৩৯২ বার পঠিত
স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের এজেন্ট : জামায়াত আমির

লক্ষ্মীপুর প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রীকে ভারতের এজেন্ট বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এ আর হাফিজ উল্লাহ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সম্মুখে জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে এক বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে জেলা জামায়াত। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।

জেলা জামায়াতের আমির এ আর হাফিজ উল্লাহ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করলে এদেশে জাতীয় ঐক্য সম্ভব, না হলে সুদৃঢ় ঐক্য হবে না। আপনাদের (বিএনপি) দলে ভারতীয় এজেন্টরা লুকিয়ে আছে। তাদেরকে চিহ্নিত করুন। প্রশাসনের মাঝে ভারতীয় এজেন্টরা লুকিয়ে আছে। তাদেরকেও চিহ্নিত করুন। আমরা স্পষ্ট বলতে চাই, এ সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ। এ স্বরাষ্ট্রমন্ত্রী তার চেয়ারে থাকার অধিকার নেই। তাকে পদত্যাগ করতে হবে। এ স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের এজেন্ট। শিলংয়ে বসে বসে সেখানে ৭ বছর থেকে র' এর ট্রেনিং নিয়েছে। এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে দিয়ে হবে না। আমরা চাই সরকার এ বিষয়গুলো ভালোভাবে দেখবে। 

তিনি আরও বলেন, আওয়ামী লীগ এদেশে গুম-খুন- সন্ত্রাসের নায়ক। এদেশে আওয়ামী লীগের রাজনীতি চলতে দেওয়া হবে না। শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হলে ফাঁসিতে ঝুলে আসতে হবে।

বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, নায়েবে আমির মাওলানা ফারুক হোসাইন নুরনবী, মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, জেলা সেক্রেটারি এডভোকেট মহসিন কবীর মুরাদ, সহকারী সেক্রেটারি মাওলানা আবদুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ্ পাটওয়ারী, শহর জামায়াতের আমির এডভোকেট আবুল ফারাহ নিশান, রামগঞ্জ উপজেলা আমির নাজমুল হাসান পাটোয়রী, সদর উপজেলা জামায়াতের আমির ফয়েজ আহমেদ, চন্দ্রগঞ্জ উপজেলা আমির এডভোকেট রেজাউল ইসলাম খান সুমন প্রমুখ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪