ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ঐতিহাসিক সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি বলছে, জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা আন্দোলন ও স্বাধীনতার ইতিহাসের প্রতি অবমাননার শামিল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার সক্ষমতা, আত্মবিশ্বাস ও ব্যক্তিগত নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সপ্তাহব্যাপী ‘আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচি’ শেষ হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে বোরকা পরে নারীর ছদ্মবেশে প্রবেশের অভিযোগে এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়। ঘটনাটি ঘিরে ক্যাম্পাসে নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা এবার দেশের বিভাগীয় শহরগুলোতে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নতুন করে বরিশালকে পরীক্ষার আঞ্চলিক কেন্দ্র হিসেবে যুক্ত করার প্রস্তাব বিবেচনায় নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপকমিটি।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নীতিনির্ধারণী গুরুত্বপূর্ণ ফোরাম সিনেট। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী নিয়মিত সিনেট অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ২০১৬ সালের পর থেকে প্রায় এক দশক ধরে কোনো অধিবেশন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ এই সময়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলমান থাকলেও সিনেটের নিয়মিত কার্যক্রম কার্যত স্থবির হয়ে আছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মেডিকেল সেন্টারে অগ্নিকাণ্ড মোকাবেলায় কোনো অগ্নিনির্বাপক যন্ত্র নেই। গুরুত্বপূর্ণ এই চিকিৎসাকেন্দ্রে অগ্নিনিরাপত্তার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম না থাকাই জরুরি মুহূর্তে আগুন নিয়ন্ত্রণ ও রোগী-শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হল ও এ.এফ.রহমান হল ক্যান্টিনে পানির ফিল্টার স্থাপনকে কেন্দ্র করে, আলাওল হল সংসদের জিএস মোঃ নুরনবী’র বিরুদ্ধে আনিত আর্থিক অসঙ্গতির অভিযোগের সত্যতা মেলেনি বলে জানিয়েছেন আলাওল হল প্রশাসন।
গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিরতিহীনভাবে কাজ করে যাওয়া জনবান্ধব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ১৮০ দিনের সফলতা ও অর্জন তুলে ধরার পাশাপাশি সরকারকে নিয়ে পরিকল্পিত মিথ্যাচার, অপপ্রচার এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চবি শাখা। এতে প্রায় আড়াই হাজার নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং কমিউনিকেশন ক্লাব (ACC) আয়োজিত দেশের অন্যতম প্রতিযোগিতামূলক বিজনেস স্ট্র্যাটেজি কম্পিটিশন ‘বিজষ্টার সিজন V’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আ
উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানের সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থী মিলিত হয়। বৃহস্পতিবার (২৭ আগস্টা) সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল ঘিরে ঘটেছে ব্যতিক্রমী এক মানবিক ঘটনা। তোবারক শেষ হয়ে যাওয়ার পরও কোনো শিক্ষার্থীকে খালি হাতে ফিরতে দেননি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান। তোবারক না পাওয়া শিক্ষার্থীদের প্রত্যেককে ১০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি ক্যাম্পাসজুড়ে প্রশংসা কুড়িয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব (সিইউডিসি) আয়োজিত ‘Annual General Meeting ’26’-এ ২০২৬-২৭ সেশনের জন্য প্রেসিডেন্সিয়াল ফোরাম ঘোষণা করা হয়েছে। সমাজবিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন ড. মো. এনায়েত উল্লাহ পাটোয়ারী নবনির্বাচিত প্রেসিডেন্সিয়াল ফোরামের সদস্যদের নাম ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। রোববার (২৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।