| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দফা দাবিতে অবস্থানরত শিক্ষার্থীরা প্রায় ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন। শনিবার (১১ এপ্রিল) বিকেলে জুলাই আন্দোলনে একাধিক নিহতের পরিবারের সদস্যদের অনুরোধে তারা অনশন ভাঙেন। পরে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বিস্তারিত...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ সংসদে পাস

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৬ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। সংসদে উপস্থিত সংসদ সদস্যরা বিল পাসে হ্যাঁ ভোট দিয়েছেন।

বিস্তারিত...

ইডেন মহিলা কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজ-এ নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

গণভোটের রায় বাস্তবায়নে ঢাবি শিক্ষার্থীর অনশন

গণভোট-২০২৬ এর রায় বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-এর এক শিক্ষার্থী। বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম এ কর্মসূচি শুরু করেন। পরে তার সঙ্গে সংহতি জানিয়ে আরও কয়েকজন শিক্ষার্থী অনশনে অংশ নেন।

বিস্তারিত...

ইবিতে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ পোস্ট তদন্তে কমিটি

সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ পোস্টের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।

বিস্তারিত...

ই-মেইল যাচাই নিয়ে ঢাবিতে ব্যঙ্গাত্মক প্রতিবাদ

সম্প্রতি প্রশাসনিক জটিলতার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার সুযোগ হারানোর ঘটনায় ব্যঙ্গাত্মক প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। প্রতিবাদস্বরূপ ‘মেইল ভেরিফিকেশন ও কল রিসিভ’ শিরোনামে একটি ব্যতিক্রমধর্মী প্রতীকী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বিস্তারিত...

রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১০ মে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু ১০ মে। বুধবার (৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে আমাদের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। আমাদের ক্লাস শুরু হবে আগামী ১০ মে।

বিস্তারিত...

বাউবির স্নাতকোত্তর ভর্তি পরীক্ষা, সম্ভাব্য তারিখ জানালেন উপাচার্য

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে এমএ ও এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে ।

বিস্তারিত...

বিএনপি ক্ষমতায় এসে ‘১৮০ ডিগ্রি এঙ্গেলে’ পল্টি মেরেছে: শিশির মনির

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির অভিযোগ করেছেন, ক্ষমতায় এসে বিএনপি তাদের পূর্বের অবস্থান থেকে ‘১৮০ ডিগ্রি’ ঘুরে গেছে। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি দেশের জন্য নতুন সংকট তৈরি করছে।

বিস্তারিত...

শিশির মনিরকে লাল কার্ড দেখালেন রাবি শিক্ষার্থীরা

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনি বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের আসামিদের পক্ষে আইনি লড়াই করায় লাল কার্ড দেখিয়ে ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ।

বিস্তারিত...

বিএনপি শহীদ জিয়ার নীতি থেকে সরে গিয়েছে: শিশির মনির

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশে উদার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, বর্তমানে বিএনপির নেতারা সেই নীতির দিকে আর নজর দিচ্ছেন না। তাদের নেতৃত্বে গণ্ডগোল সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

রাবিতে দোকানিকে ওপর হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফটোকপির দাম দড়াদড়ি কেন্দ্র করে দোকানি ও কর্মচারীর ওপর হামলার অভিযোগ উঠেছে রাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে। রবিবার (৫ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে 'হিমেল কম্পিউটার স্টেশনারী' দোকানে এই হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল্লাহ আল কাফি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন

বিস্তারিত...

অর্থ আত্মসাতের অভিযোগে ঢাবি ছাত্রদল থেকে আজীবন বহিষ্কার

কোটি টাকা আত্মসাতের অভিযোগে মাহি চৌধুরী অর্ণব নামে এক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল। শনিবার (৫ এপ্রিল) রাতে ঢাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিস্তারিত...

২ জুলাই আন্দোলনকারীকে পুলিশে দিল ছাত্রদল

ছাত্রলীগ ট্যাগ দিয়ে দুই জুলাইযোদ্ধাকে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এমনকি তদন্ত ছাড়াই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪