| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাকসু আন্তঃহল ফুটবলে ম্যাচসেরার পুরস্কার নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৬ ইং | ১৯:৫৬:০১:অপরাহ্ন  |  ৯৮০ বার পঠিত
চাকসু আন্তঃহল ফুটবলে ম্যাচসেরার পুরস্কার নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) আয়োজিত আন্তঃহল ফুটবল টুর্নামেন্টে ম্যাচসেরার পুরস্কার দেওয়া নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। আলাওল হলের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে জয় পায় আলাওল হল। তবে ম্যাচসেরার পুরস্কার দেওয়া হয় শাহজালাল হলের এক খেলোয়াড়কে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ম্যাচে আলাওল হল জয় পেলেও বিজয়ী দলের কোনো খেলোয়াড়কে ম্যাচসেরার জন্য বিবেচনা করা হয়নি। বরং শাহজালাল হলের এক খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়েছে। ফলে ম্যাচসেরা নির্বাচনের ক্ষেত্রে কী ধরনের মানদণ্ড অনুসরণ করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

শিক্ষার্থীদের দাবি, চাকসুর খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাওন শাহজালাল হলের শিক্ষার্থী। তার উপস্থিতিতে এবং চাকসুর ভিপি ও জিএসের উপস্থিতিতে শাহজালাল হলের খেলোয়াড়কে ম্যাচসেরার পুরস্কার দেওয়া হয়। এ কারণে নির্বাচন প্রক্রিয়ায় স্বজনপ্রীতি হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কয়েকজন শিক্ষার্থী

তবে অভিযোগটি অস্বীকার করেছেন চাকসুর খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাওন। তার দাবি, ম্যাচসেরা নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি। তবে নির্বাচনের ক্ষেত্রে ভুল হয়ে থাকতে পারে বলে স্বীকার করেন তিনি।

মোহাম্মদ শাওন বলেন, আমার পক্ষে কখনো বায়াসড হওয়া সম্ভব না। হয়তো আমাদের সিলেকশনের ক্ষেত্রে ভুল হয়েছে। ফাইনাল খেলার ম্যান অব দ্য ম্যাচের ক্ষেত্রে স্যারের (নির্বাচকদের) একদিকে দৌড়াদৌড়ি ছিল। আর পল্লব খেলোয়াড় ছিল, পরে কিপার পরিবর্তন হয়েছে বিষয়টি মাথায় ছিল না।

স্বজনপ্রীতির অভিযোগের বিষয়ে তিনি বলেন, এখানে স্বজনপ্রীতি বলতে কোনো কিছু নেই। পুরো টুর্নামেন্টে আমরা এতদিন ধরে একটা টুর্নামেন্ট পরিচালনা করছি। হুট করে অন্য একটা খেলোয়াড়কে নিয়ে আমরা এমন কিছু করব—এমন কোনো বিষয় আমাদের বিন্দুমাত্রও নেই।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪