পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এর ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৬তম ব্যাচের ফিন্যান্স বিভাগের প্রাক্তন শিক্ষার্থী প্রফেসর ড. মো. হাসান উদ্দিন।
বেতন নিয়ে ঝামেলা ও অন্য বিভাগে বদলির জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনার গলায় ছুরি চালিয়েছেন ফজলু নামে এক কর্মচারী। পরে নিজের গলায়ও ছুরি চালিয়েছেন একই বিভাগের সাবেক এই কর্মচারী।
স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা অ্যাসোসিয়েশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় দ্বিতীয় পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ ইশতিয়াক আহমেদ রাফি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের অহিদুল ইসলাম মিনা।
রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২ মার্চ) রাত পৌনে ১টার দিকে লতিফ ছাত্রাবাসে সংঘর্ষ শুরু হয় এবং রাত সোয়া ৩টার দিকে তা শেষ হয়।
আগামী ৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে আয়োজিত হবে ইফতার কর্মসূচি। তবে এই কর্মসূচিতে গরুর মাংসের পরিবর্তে মুরগির আইটেম রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। শিক্ষক-শিক্ষার্থীদের এ দাবির সঙ্গে একমত পোষণ করে ইফতারে গরুর মাংস রাখার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।
ঐতিহাসিক ‘পতাকা উত্তোলন দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন বটতলা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদ ও ধর্ষণের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রীরা। বিভিন্ন হলের নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে বিকেল ৩ টার দিকে মিছিলটি হল এলাকা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তারা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একযোগে প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর জন্য ইফতার মাহফিলের আয়োজন করেছে প্রশাসন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি) এর ফল আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে। দুপুর ১টায় ফলাফল শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন-এর কাছে হস্তান্তর করা হবে। পরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। এ বছর মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ২৫ নেতাকে ১ লাখ করে ২৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে প্রশাসন। ডাকসুর সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকের (এজিএস) বাইরে অন্য নেতারা এ বরাদ্দ পেলেন।
আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি স্টুডেন্ট চ্যাপ্টার অব রাজশাহী বিশ্ববিদ্যালয় (এএসএম-আরইউ)-এর ২০২৬–২০২৭ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আনুষ্ঠানিক সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে এ কমিটি অনুমোদিত হয়।
অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্যরা ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তবে এই শ্রদ্ধা নিবেদনের বিষয়ে ছাত্র সংসদের সব সদস্যকে না জানানোর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিতর্কিত নিয়োগ ও পদোন্নতি নিয়ে ৫৬৬তম সিন্ডিকেট সভা আগামী ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, প্রথম নির্ধারিত ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকা সভা এক দিন পেছানো হয়েছে।
পবিত্র রমজান মাস উপলক্ষে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়-এর কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয়তে নারী শিক্ষার্থীদের জন্য তারাবির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের উদ্যোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ উদ্যোগে সহযোগিতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা। তিনি জানান, এতদিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জোহর, আসর ও মাগরিবের নামাজের সময় নারী শিক্ষার্থীদের জন্য অংশবিশেষ খোলা থাকলেও সাধারণত মাগরিবের পর মেয়েদের নামাজের স্থানটি বন্ধ করে দেওয়া হতো। ফলে তারাবির নামাজ আদায়ের সুযোগ ছিল না।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পোস্টারে আগুন দিয়েছে এক বিক্ষোভকারী। এসময় তাকে ‘বাংলার দ্বিতীয় মীরজাফরখ্যাত দেশদ্রোহী আমেরিকার দালাল’ ও ‘সুদী’ হিসেবে আখ্যায়িত করা হয়। একইসঙ্গে নির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর এবং উপদেষ্টাদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।