জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হল শাখার আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের সাংগঠনিক পদ থেকে দেওয়া সাময়িক অব্যাহতি প্রত্যাহার করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা থাকছে না।
সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক বাংলা বাজার পত্রিকার এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।
নতুন উপাচার্য নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা শুরু হয়। পরে ধীদে ধীরে উতপ্ত হয়ে উঠে পুরো ক্যাম্পাস।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল চীনা দূতাবাসের আমন্ত্রণে সপ্তাহব্যাপী চীন সফরে রওনা হয়েছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে ধরা পড়া ব্যক্তির পরিচয় শনাক্ত ও তাকে গ্রেপ্তারে তথ্য সহায়তা চেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (১৬ মে) পুলিশ সদর দপ্তর থেকে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)'র উদ্যোগে ক্যাম্পাসে দুই দিনব্যাপী ‘নারী উদ্যোক্তা মেলা’ শেষ হচ্ছে আজ। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নিয়োগের কয়েক ঘণ্টা ব্যবধানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আনিসুর রহমানের নিয়োগ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বিএনপি সরকার ক্ষমতায় আসার পর কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি (ভাইস চ্যান্সেলর) পরিবর্তন করা হয়েছিল। এবার একযোগে ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দিয়েছে সরকার। যার মধ্যে ১০টি বিশ্ববিদ্যালয়ের ভিসিদের অব্যাহতি দিয়ে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। আর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদ আগে থেকেই ফাঁকা ছিল।
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ঝুঁকিপূর্ণ ভবন এবং দীর্ঘ ২৫ বছর ধরে ভবন নির্মাণ হয়নি এমন বিদ্যালয়ের হালনাগাদ তথ্য ও তালিকা জরুরিভিত্তিতে পাঠাতে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে বহিরাগত কর্তৃক এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৩ মে) রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পুরাতন রেজিষ্ট্রার ভবনের সামনে গিয়ে শেষ হয়।
পানিবাহিত রোগে একের পর এক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কুয়েত মৈত্রী হলের ছাত্রীরা মধ্যরাতে বিক্ষোভে নেমেছেন। বুধবার (১৩ মে) রাত ১১টার দিকে হল থেকে বের হয়ে সড়কে অবস্থান নেন তারা এবং বিভিন্ন দাবিতে স্লোগান দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন এবং সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামীর পদত্যাগের পর তাদের বিরুদ্ধে একটি ছাত্রসংগঠনকে ফেভার দেওয়ার অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের নবনিযুক্ত ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দেশবরেণ্য গবেষক ও ফিন্যান্স বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর। ১১ মে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) চলমান প্রশাসনিক অচলাবস্থার প্রতিবাদে ঘোষিত অবরোধ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, বহিরাগত সন্ত্রাসীরা ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দীর্ঘ ৪৪ বছর পর আবারও বড় ক্রীড়া আয়োজনের সাক্ষী হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র-ছাত্রী) টুর্নামেন্ট-২০২৬ এর স্বাগতিক হয়েছে বিশ্ববিদ্যালয়টি। এবারের টুর্নামেন্টে দেশের ৪৩টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে।