| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চবি শিক্ষার্থীদের ঝাড়ু মিছিল ও বিক্ষোভ, নারীবিদ্বেষী মন্তব্যের তীব্র নিন্দা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের নারীবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

বিস্তারিত...

জামায়াত আমিরের এক্স পোস্টের প্রতিবাদে জাবিতে ঝাড়ু মিছিল

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে করা কথিত অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঝাড়ু মিছিল করেছেন একদল শিক্ষার্থী। রোববার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঝাড়ু ও মশাল হাতে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘কেমন হ্যাকার কেমন হ্যাক, বেশ্যা বলে আইডি ব্যাক’, ‘পাল্লা হাতে গোলামের পুত, মা-বোনরে কয় প্রস্টিটিউট’, ‘রাজাকারের ঠিকানা এই বাংলায় হবে না’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

বিস্তারিত...

কুমিল্লা রুটে সাপ্তাহিক বাস চালু করল ডাকসু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে নতুন উদ্যোগ হিসেবে ক্যাম্পাস-কুমিল্লা রুটে সাপ্তাহিক বাস ট্রিপ চালু করেছে। রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আনুষ্ঠানিকভাবে এই ট্রিপের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং ডাকসু ভিপি সাদিক কায়েম। ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ জানান, নতুন এই রুট চালুর ফলে কুমিল্লা অঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াত আরও নিরাপদ, সুবিধাজনক ও সাশ্রয়ী হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, বাসটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে কুমিল্লার উদ্দেশে রওনা হবে, এবং রোববার সকালে কুমিল্লা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসবে।

বিস্তারিত...

রাবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম ‘এআই নেভিগেটর ২০২৬’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান সেন্ড অ্যা লিটল হোপ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে মাসব্যাপী এ কোর্সের আয়োজন করা হয়েছে।

বিস্তারিত...

জামায়াত আমিরের মন্তব্যের প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ

কর্মজীবী নারীদের নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একটি বিতর্কিত

বিস্তারিত...

জামায়াত আমিরের পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (পুরোনো নাম টুইটার) একাউন্টে দেওয়া বিতর্কিত পোস্টের প্রতিবাদে রবিবার (১ ফেব্রুয়ারি) ঢাকায় বিক্ষোভ মিছিল করেছেন।

বিস্তারিত...

পদত্যাগ করছেন না ডাকসুর সর্বমিত্র চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার পদত্যাগের ঘোষণা দিয়ে বিতর্কের মধ্যেই পড়ে গিয়েছিলেন তিনি।

বিস্তারিত...

ঘোষণা দিয়েও পদত্যাগ করেননি সর্বমিত্র

পদত্যাগের ঘোষণা দিয়েও সিদ্ধান্ত থেকে সরে এসেছেন নানা বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। শনিবার (৩০ জানুয়ারি) বিকালে গণমাধ্যমকে সর্বমিত্র চাকমা বলেন, “শিক্ষার্থীরা চাচ্ছেন না আমি পদত্যাগ করি। তারা বলছেন, এভাবে পদত্যাগ করা গণবিরোধী হিসেবে আখ্যায়িত হবে এবং এটা তাদের সঙ্গে প্রতারণা।

বিস্তারিত...

রাবিতে নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান।

বিস্তারিত...

শিক্ষাপ্রতিষ্ঠানে যত অন্যায় হয়েছে, তার অর্ধেক করেছে ছাত্রলীগ, অর্ধেক শিবির: আবিদুল ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে যত অন্যায়-অনাচার হয়েছে, তার অর্ধেক করেছে ছাত্রলীগ এবং অর্ধেক করেছে শিবির।

বিস্তারিত...

জাবি অধ্যাপককে হুমকি, শিক্ষক ফোরামের উদ্বেগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে হুমকি দেওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে জাবি শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

বিস্তারিত...

জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়াই ১০২ জন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

নির্বাচনী সহিংসতার বিরুদ্ধে রাবিতে ইসলামী ছাত্রীসংস্থার সংবাদ সম্মেলন

নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর হামলা, হেনস্তা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এই সংবাদ সম্মেলন করেন।

বিস্তারিত...

কম্পিউটার সায়েন্সে খণ্ডকালীন শিক্ষক নিয়োগের অনুমোদন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের প্রোগ্রামে কম্পিউটার সায়েন্স বিষয়ে পাঠদানের ক্ষেত্রে খণ্ডকালীন শিক্ষক নিয়োগের অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষক সংকটের কারণে যাতে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ব্যাহত না হয়, সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কলেজ বা প্রতিষ্ঠানে যদি নির্ধারিত যোগ্যতাসম্পন্ন পূর্ণকালীন শিক্ষক পাওয়া না যায়, তাহলে বিকল্প ব্যবস্থার আওতায় খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেওয়া যাবে।

বিস্তারিত...

জামায়াত নেতা হত্যার প্রতিবাদে রাবি শিবিরের বিক্ষোভ মিছিল

শেরপুরে জামায়াত নেতা হত্যাসহ দেশব্যাপী হামলা, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামী ছাত্রশিবির। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন ছাত্রাবাস প্রদক্ষিণ করে পুনরায় জোহা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে শিবিরের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন হলের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪