রাজধানীর তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়া, মারধর ও উত্তেজনার সৃষ্টি হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংঘর্ষে আহত শিক্ষার্থী, ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং জকসু প্রতিনিধিদের দেখতে গিয়ে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের কিচেনে অবরুদ্ধ হওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম এবং জিএস ও ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।
'জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। এটিকে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের একক অর্জন হিসেবে উপস্থাপন করার সুযোগ নেই'— বলে এমন মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। তিনি বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক,
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ‘মোহাম্মদ হোসাইন শাহরিয়ারের কবিতায় নৈতিক ও মানবিক চেতনা’ শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সোমবার (৩ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনে বিভাগের হল কক্ষে এ আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ‘গত দেড় বছর ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন একজনকে ছাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়েছে, যাকে আমি মানসিক ভারসাম্যহীন মনে করি। তিনি পলিসি মেকিংয়ে মনোযোগ না দিয়ে শিক্ষার্থীদের ভয় দেখাচ্ছেন ও হুমকি দিচ্ছেন। এভাবে চলতে থাকলে সাধারণ শিক্ষা
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “ইতিহাস বলে প্রতিটি বিপ্লবেই রক্ত ঝরে। কিন্তু জুলাই বিপ্লবে এক মাসে যে পরিমাণ রক্ত ঝরেছে, তা পৃথিবীর অনেক বিপ্লবের ক্ষেত্রেই বিরল। গ্রামের পর গ্রাম, শহরের পর শহর তরুণদের লাশ পড়ে থাকতে দেখা গেছে
বিএনপিকে ‘জাতীয় মুনাফিক এবং বেইমানের দল’ বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসান। গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাবি শাখা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে তিনি এ কথা বলেন।
প্রতিষ্ঠার ৭৩ বছর পার করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। শিক্ষা, গবেষণা ও জাতীয় নানা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই বিশ্ববিদ্যালয় সময়ের সঙ্গে অবকাঠামোগতভাবে বিস্তৃত হলেও শিক্ষার্থীদের শতভাগ আবাসন নিশ্চিত করতে পারেনি। বর্তমানে বি
রাজধানীর বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কৌশলে বাসায় নিয়ে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সংঘবদ্ধ ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথিত স্বীকারোক্তিমূল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাম্প্রতিক মারধর ও হামলার ঘটনা নিয়ে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। সাংবাদিকদের সংবাদে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতি পক্ষপাত ও ‘মায়াকান্না’র অভিযোগ তুলে তিনি বলেছেন, যারা ছাত্রলীগকে রক্ষা করে সংবাদ প্রকাশ করেছেন, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
নবীন শিক্ষার্থীদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন উপলক্ষে শনিবার (১ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আসছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের হলে ২৪ ঘণ্টা প্রবেশ ও বের হওয়ার সুযোগ নিশ্চিত করার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন একদল শিক্ষার্থী। সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে এ স্মারকলিপি জমা দেন।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নতুন উপাচার্য (ভাইস-চ্যান্সেলর/ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম আতিকুর রহমান। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে 'চাঁদপুর বি