| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দশম গ্রেডের দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যরাতে সড়ক অবরোধ

রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকায় বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল পরিচালনা করে সড়ক অবরোধ করেন। হোস্টেল থেকে মিছিল করে তারা সড়কে অবস্থান নিলে যান চলাচল কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়। এই বিক্ষোভের মূল দাবি হলো ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য দশম গ্রেড বাস্তবায়ন এবং উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগের সুপারিশ প্রত্যাহার। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার সুপারিশ ডিপ্লোমা প্রকৌশলীদের দীর্ঘদিনের পদোন্নতি ও গ্রেড সংক্রান্ত দাবিকে উপেক্ষা করেছে। তারা বলছেন, ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ সুপারিশে বৈষম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি অবিলম্বে বাতিল করতে হবে। না হলে আমাদের আন্দোলন আরও কঠোর করা হবে।

বিস্তারিত...

জামায়াত নেতা হত্যার প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

শেরপুর-৩ আসনে নির্বাচনী ইশতেহার পাঠের মঞ্চে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি পুরান ঢাকার তাঁতিবাজার ঘুরে বিশ্বজিৎ চত্বরের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিস্তারিত...

জামায়াত নেতা হত্যার প্রতিবাদে ঢাবিতে ডাকসুর বিক্ষোভ

শেরপুরে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতৃবৃন্দ। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দসহ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মিছিলটি রাত সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।

বিস্তারিত...

জামায়াত নেতা নিহতের ঘটনায় উত্তাল ক্যাম্পাস, বিক্ষোভের ডাক

শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জামায়াত নেতা নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে চেয়ারে বসা নিয়ে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।

বিস্তারিত...

রাবিতে 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ছয়টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট বি ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিস্তারিত...

কলা অনুষদের শিক্ষার্থী হয়েও বিজ্ঞান অনুষদের হলে থাকছেন যারা

জুলাই অভ্যুত্থানের পর মেধাভিত্তিক সিট বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে তা কার্যকর হচ্ছে না বলে দীর্ঘদিন ধরেই সমালোচনা চলছে শিক্ষার্থীদের মাঝে। নির্ধারিত মেরিট না থাকা সত্ত্বেও কেউ কেউ আবাসিক হলে অবস্থান করছেন, এতে বঞ্চিত হচ্ছেন সাধারণ ও মেধাবী শিক্ষার্থীরা।

বিস্তারিত...

সোহরাওয়ার্দী উদ্যানে ছিনতাইয়ে জড়িত ঢাবি ছাত্রদল নেতা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের চার শিক্ষার্থীকে মারধর ও ছুরি দেখিয়ে ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে ঘটনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রদল নেতার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। অভিযুক্ত ওই নেতা ছিনতাইয়ের টাকা নেওয়ার বিষয়টি স্বীকারও করেছেন। ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, রোববার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা পার্ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্রদল নেতা আরিফ ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের কমিউনিকেশন ডিজঅর্ডার বিভাগের শিক্ষার্থী। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে ছাত্রদলের নির্বাচন সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্বে রয়েছেন।রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের চার শিক্ষার্থীকে মারধর ও ছুরি দেখিয়ে ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে ঘটনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রদল নেতার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। অভিযুক্ত ওই নেতা ছিনতাইয়ের টাকা নেওয়ার বিষয়টি স্বীকারও করেছেন। ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, রোববার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা পার্ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্রদল নেতা আরিফ ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের কমিউনিকেশন ডিজঅর্ডার বিভাগের শিক্ষার্থী। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে ছাত্রদলের নির্বাচন সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্বে রয়েছেন।

বিস্তারিত...

ঢাবি প্রশাসন শোকজ করল ডাকসু সদস্য সর্বমিত্রকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কিশোরদের কান ধরে উঠবস করানোর ঘটনায় ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন শোকজ করেছে। সোমবার (২৬ জানুয়ারি) ঢাবি প্রক্টর অফিস থেকে তাকে শোকজ নোটিশ প্রদান করা হয়। এর আগেরদিন ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা প্রক্টরের কাছে এ বিষয়ে অভিযোগপত্র জমা দেন। শোকজ নোটিশে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

বিস্তারিত...

শিক্ষা প্রতিষ্ঠানে তামাকমুক্ত ও স্বাস্থ্যকর ক্যান্টিন বাধ্যতামূলক

সরকার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ‘তামাকমুক্ত’ ঘোষণা করে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তোলার উদ্দেশ্যে নতুন নির্দেশনা জারি করেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে দেশের সরকারি ও বেসরকারি সব স্কুল-কলেজসহ সংশ্লিষ্ট শিক্ষা অফিসগুলোতে বুধবার এই আদেশ পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে হেলদি প্রোমোটিং স্কুল (এইচপিএস) নীতির সঙ্গে একত্রে কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। এ লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তামাকমুক্ত ঘোষণা করা, শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্যের ব্যবহার, বিক্রয় ও প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ করা এবং প্রয়োজনীয় ‘তামাকমুক্ত বিদ্যালয়’ সাইনবোর্ড স্থাপন করতে হবে। তামাক শিল্পের কোনও পৃষ্ঠপোষকতা কার্যক্রমও নিষিদ্ধ থাকবে।

বিস্তারিত...

কান ধরে উঠবস করানোর ঘটনায় নিঃশর্ত ক্ষমা, ডাকসু থেকে পদত্যাগ সর্বমিত্রের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শারীরিক শিক্ষাকেন্দ্রে কয়েকজন বহিরাগতকে কান ধরে উঠবস করানোর ঘটনায় দুঃখপ্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু)

বিস্তারিত...

বিশেষ বৃত্তির দাবিতে জবি শিক্ষার্থীদের আন্দোলন: উপাচার্য-কোষাধ্যক্ষ ৮ ঘণ্টা ‘অবরুদ্ধ’

বিশেষ বৃত্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম ব্যাচ (২০২৪–২৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি চালাচ্ছেন। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শারমীন প্রশাসনিক ভবনের ভেতরে আটকে পড়েছেন। প্রতিবেদনটি লেখা পর্যন্ত তারা টানা আট ঘণ্টা অবরুদ্ধ রয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। বেলা ১২টার দিকে আন্দোলনকারীরা ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

বিস্তারিত...

জামায়াত নেতার বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি, প্রতিবাদে কুশপুতুল দাহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্যের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও কুশপুতুল দাহ করেছেন একদল শিক্ষার্থী। একই সঙ্গে ওই মন্তব্যের জন্য মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছে ডাকসু। বরগুনা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনি জনসভায় বরগুনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শামীম আহসান বলেন, ডাকসু ছিল মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা। ইসলামী ছাত্রশিবির সেটি পরিবর্তন করতে সক্ষম হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাতে পাথরঘাটা উপজেলার কাকচিঁড়া ইউনিয়নের কাটাখালী এলাকায় আয়োজিত ওই জনসভায় তিনি এসব মন্তব্য করেন।

বিস্তারিত...

মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে খেলতে আসায় প্রায় ত্রিশজন কিশোর-তরুণকে কানে ধরিয়ে উঠবস করিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য সর্বমিত্র চাকমা। রোববার (২৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ-পূর্ব কোণায় প্রায় ৩০ জন কিশোর-

বিস্তারিত...

রাকসুর উদ্যোগে মাসব্যাপী হলভিত্তিক 'মানসিক স্বাস্থ্য ক্যাম্পেইন'

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর উদ্যোগে এবং মেন্টাল হেলথ ক্লাব রাজশাহী ইউনিভার্সিটি (এমএইচসিআরইউ)-এর সহযোগিতায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী, হলভিত্তিক ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে।

বিস্তারিত...

চবির আমানত হল যেন কাঠুরিয়ার খপ্পরে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল যেন অভিভাবকহীন এক ছাত্রাবাস। নানামুখী সমস্যার অভিযোগ থাকলেও মিলছে না কোনো সমাধান। শিক্ষার্থীদের অভিযোগ, অবাধে কাটা হচ্ছে হল প্রাঙ্গণের গাছ, যার ফলে জীববৈচিত্র্য যেমন বিপন্ন হচ্ছে, তেমনি গ্রীষ্মকালে তীব্র রোদের প্রকোপে পড়বে চবির শাহ আমানত হল। লাগামহীন বৃক্ষনিধনের কোনো জবাব নেই। ইতোমধ্যে হলটির বিশের অধিক অর্ধবর্ষীয় গাছ কেটে ফেলা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪