ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জ নগরীর বাজার গুলোতে মাংসের দাম ঊর্ধ্বগতি। নগরীর অন্যতম বৃহৎ বাজার দ্বিগু বাবুর বাজারে গরুর মাংসের দাম বেড়ে প্রতি কেজি ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। যা দুই দিন আগেও ৭৫০ থেকে ৮০০ টাকার মধ্যে ছিল। অর্থাৎ স্বল্প সময়ের ব্যবধানে কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে।
রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী শাটল ট্রেনটি কালিকাপুর এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে থাকা যুবক ব্রিজে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট হয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ বাড়ি ফিরছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে ঘাটে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে কোনো ভোগান্তি না থাকায় নির্বিঘ্নে পারাপার করতে পারছেন ঘরমুখী মানুষ ও যানবাহন।
ঝিনাইদহের কোটচাঁদপুরের সলেমানপুর গ্রামের প্রতিবন্ধী নজির উদ্দিন। স্ত্রী ও এক সন্তান নিয়ে সংসার। প্রতিবন্ধী হয়েও ভ্যান চালিয়ে কোনো রকম জীবিকা চালান। আশা করেছিলেন, ঈদের আগেই প্রতিবন্ধী ভাতার টাকাটা পাবেন। আর টাকা পেলে স্ত্রী-সন্তান নিয়ে ঈদটা ভালোভাবে কাটাবেন।
রাজবাড়ীর গোয়ালন্দে ইউএনওকে যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া দাবি করায় দুই মাহেন্দ্র চালককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এমন ঘটনা ঘটে।
যশোর শহরের যানজট নিরসনে নতুন একটি বিকল্প সড়কের উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় এই সড়কটির উদ্বোধন অনুষ্ঠিত হয়। নতুন এই সড়কটি যশোর পৌরসভার গাড়িখানা রোড থেকে ইনস্টিটিউটের মধ্য দিয়ে এমএম আলী রোড, ব্যাগপট্টি পর্যন্ত ড্রেনের উপর নির্মিত।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর সদর উপজেলার অন্তর্গত বাজিতখিলা ইউনিয়নে গরিব ও অসহায়দের মাঝে নগদ অর্থসহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রায় দুই শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ, চাল, আলু, পেঁয়াজ, সেমাই ও চিনি বিতরণ করা হয়।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পর্যটকদের বরণে প্রস্তুত হ্রদ-পাহাড়ঘেরা “রূপের রানি” খ্যাত পার্বত্য জেলা রাঙ্গামাটি। ঈদের দীর্ঘ ছুটিকে সামনে রেখে জেলার পর্যটনকেন্দ্রগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতোমধ্যে হোটেল, মোটেল ও রিসোর্টগুলোর অধিকাংশ কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার সিঙ্গিয়া জগন্নাথপুরে অবস্থিত ‘ইজাব এলায়েন্স লিমিটেড’ (বুল স্টেশন)-এর অ্যাকাউন্টস অফিস থেকে নগদ ৬ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।
বান্দরবান পৌরসভার মেঘলা এলাকায় পাহাড়ের পাদদেশ থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে মশাল মিছিল ও নাশকতার পরিকল্পনার অভিযোগে ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে ঠাকুরগাঁও সদর থানার গড়েয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়ক থেকে তাদের আটক করা হয়।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মাত্র ৭ জন মুসল্লিকে নিয়ে আগাম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রচলিত সময়ের আগেই ঈদের নামাজ
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যশোর জেলায় এখন উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব উদযাপনে ইতোমধ্যেই নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার আটটি উপজেলার ৯৩টি ইউনিয়নে এবারও প্রায় সাড়ে ছয় হাজার মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।
খুলনা নগরীতে ঘরে ঢুকে একই পরিবারের চারজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে লবনচরা থানাধীন খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন,কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম এবং ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা। গুরুতর আহত রঞ্জুয়ারা বেগম ও ফাহিমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
চট্টগ্রাম নগরীর ব্যস্ত বাণিজ্যিক এলাকা টেরিবাজারে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন