| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামের টেরিবাজারে বহুতল ভবনে আগুন, ২ জনের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ১৩:৫৭:৪৫:অপরাহ্ন  |  ৪৬০৭৪৭ বার পঠিত
চট্টগ্রামের টেরিবাজারে বহুতল ভবনে আগুন, ২ জনের মৃত্যু
ছবির ক্যাপশন: সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর ব্যস্ত বাণিজ্যিক এলাকা টেরিবাজারে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন  বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে টেরিবাজারের ১০ তলা বিশিষ্ট কে বি অর্কিড প্লাজার চতুর্থ তলার একটি টেইলার্স দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পঞ্চম ও ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে।

নিহতরা হলেন,পটিয়া উপজেলার বধুপুর মির্জাবাড়ি এলাকার মোহাম্মদ ইয়াসিন খালিফার ছেলে মোহাম্মদ ইউনুস (৫২) এবং বোয়ালখাল ইউনিয়নের পাচুরিয়া এলাকার মামুনুল কাদেরের ছেলে সোলাইমান। আহত মোহাম্মদ মামুন (২৮) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফিয়াল ফারুক জানান, সকাল ৯টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ১০টা ৫৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশেক।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেহরির পর থেকে এলাকায় বিদ্যুৎ ছিল না। সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার পরপরই আগুন লাগে।

টেরিবাজার ব্যবসায়ী সমিতি জানিয়েছে, যে টেইলার্স দোকান থেকে আগুনের সূত্রপাত, সেখানে কর্মচারীদের বেতন-বোনাস দেওয়ার কথা ছিল এবং দোকানটিতে আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকা নগদ অর্থ ছিল।

কে বি অর্কিড প্লাজার নিচের পাঁচ তলায় শপিংমল এবং ওপরের পাঁচ তলায় আবাসিক ফ্ল্যাট রয়েছে। ভবনটিতে জুয়েলারি দোকান, ব্যাংকের শাখা ও টেইলার্সসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪