| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে ঈদ উপহার সামগ্রী বিতরণ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ১৭:৩৮:০৩:অপরাহ্ন  |  ৪৫১৬২৮ বার পঠিত
শেরপুরে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুর প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর সদর উপজেলার অন্তর্গত বাজিতখিলা ইউনিয়নে গরিব ও অসহায়দের মাঝে নগদ অর্থসহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রায় দুই শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ, চাল, আলু, পেঁয়াজ, সেমাই ও চিনি বিতরণ করা হয়। ব্যক্তি উদ্যোগ এবং নিজস্ব অর্থায়নে ঈদুল ফিতর উপলক্ষে এসব বিতরণ করেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও শেরপুর সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা বুলবুল আহমেদ।

এসময় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাদের মাঝে ফিরে এসেছে ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরে অন্যান্যদের মতো ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য ৬টি এলাকার ২ শতাধিক দুস্থ, অসহায় ও বিধবা মহিলাদের মাঝে সামান্য অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এটি একটি খুদ্র প্রয়াস মাত্র। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এসব মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়ানো হবে। সমাজে যারা বৃত্তবান আছেন, তারাও যেন আমাদের দুস্থ ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান।

ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহ কামাল খোকা মাষ্টার, প্রাক্তণ শিক্ষক আমিনুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট রফিকুল ইসলাম মোনায়েম, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হারুনুর রশীদ, সমাজসেবক মাহাবুবুর রহমান, দুলাল আহমেদ, সিদ্দিকুর রহমান, আব্দুল্লাহ মিয়া, তরুণ সমাজসেবক সাদেকুল ইসলাম শাকিব, ইমরান হোসেন রানা, আলী হোসেন বিপ্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪