কয়েক দফা মুক্তি পিছিয়ে যাওয়ার পর অবশেষে বড় পর্দায় আসছে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘বনলতা সেন’। কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি এবার ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে মুক্তির ঘোষণা আসার পরপরই নতুন করে আইনি জটিলতার খবর সামনে আসায় সিনেমাটি ঘিরে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছেছে। রবিবার (১৭ মে) বিকেলে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে চেন্নাই থেকে তার মরদেহ ঢাকায় আনা হয়।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের ক্ষমতার পালাবদল হয়েছে। বিজেপি ক্ষমতায় আসার পর টলিউডের দায়িত্ব এখন রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায় এবং পাপিয়া অধিকারীর কাঁধে।
ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার ও তামিলনাডু রাজ্যের মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জননায়গন’। সিনেমাটি মুক্তির আগেই পাইরেসির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ রোববার (১৭ মে) বিকালে দেশে ফিরছে। লিভার–সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (১৫ মে) রাতে তিনি মারা যান।
শোবিজ তারকা থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও বর্তমানে চেহারার সৌন্দর্য বৃদ্ধি নিয়ে নানা আগ্রহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে অভিনেত্রীদের চেহারা, ত্বক কিংবা বয়স ধরে রাখার বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে প্রায়ই আলোচনা উঠে আসে।
শোবিজের নন্দিত মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। তার রূপ এবং গুণের প্রশংসা শুধু তার ভক্ত-অনুরাগীরাই করেন না, শোবিজ দুনিয়ার সতীর্থরাও তার প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ। এবার নতুন ওয়েব ফিল্মে নাম লেখালেন তিনি। যেটি মুক্তি পাবে ঈদে।
ছোট পর্দা থেকে শুরু করে ওটিটি সব মাধ্যমেই সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী তানজিকা আমিন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও নিয়মিত সক্রিয় এই তারকা, ভক্তদের সঙ্গে নিজের নানা মুহূর্ত শেয়ার করে থাকেন।
অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র নির্মাতা ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি কারিনার সঙ্গে কাটানো নানা স্মৃতির কথা তুলে ধরেন।
ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে পা রেখে এবারও আন্তর্জাতিক অঙ্গনে ভারতের নাম উজ্জ্বল করেছেন আলিয়া ভাট। নজরকাড়া পোশাক আর স্নিগ্ধ হাসিতে বিশ্বমঞ্চ মাতিয়েছেন তিনি। তবে সাফল্যের এই আবহেও পিছু ছাড়ছে না নেতিবাচক মানসিকতা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলিয়াকে নিয়ে শুরু হয়েছে কড়া সমালোচনা।
কাঁটা লাগা’ গানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া বলিউড অভিনেত্রী শেফালী জরিওয়ালা -এর আকস্মিক মৃত্যু ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে বয়স ধরে রাখতে ব্যবহৃত তথাকথিত ‘অ্যান্টি-এজিং ইনজেকশন’-এর কারণে তার মৃত্যু হয়েছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রীর স্বামী পরাগ ত্যাগী।
ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী মৌনী রায়। তিনি কালারসে সম্প্রচারিত নাগিনে শিবণ্যা রিতিক সিং এবং শিবাঙ্গী রকি প্রতাপ সিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মাঝে পরিচিতি লাভ করেছেন। সম্প্রতি মৌনী রায় ও সুরজ নাম্বিয়ারের বিচ্ছেদ গুঞ্জন শুরু হয়েছে।
অভিনেত্রী জেবা জান্নাতের-এর লিখিত অভিযোগের পর শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সনদ। ফলে আপাতত বন্ধ হয়ে গেল সিনেমাটির মুক্তির পথ।
ফ্রান্সের দক্ষিণ উপকূলে শুরু হয়েছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ‘কান চলচ্চিত্র উৎসব’। মঙ্গলবার (১২ মে) জমকালো আয়োজনে পর্দা ওঠে উৎসবের ৭৯তম আসরের। আর এই আন্তর্জাতিক আসরে বিশ্বের নামি-দামি তারকাদের ভিড়ে নিজের অনন্য উপস্থিতি দিয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন বলিউড অভিনেত্রী Alia Bhatt।
জনপ্রিয় মার্কিন রিয়েলিটি শো ‘আমেরিকান আইডল’-এর ২৪তম সিজনে বিজয়ী হিসেবে ঘোষিত হয়েছেন ২৫ বছর বয়সী তরুণী হান্না হার্পার। দক্ষিণ-পূর্ব মিসৌরির এই প্রতিভাবান সংগীতশিল্পী এক জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ফিনালেতে বিচারক ও দর্শকদের মুগ্ধ করে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেন। চূড়ান্ত পর্বে তিনি ‘অ্যা