সময়ের সঙ্গে ঈদের আয়োজন আরও বড় হলেও ছোটবেলার ঈদের আনন্দের সঙ্গে আজকের ঈদের তুলনা চলে না বলে মনে করেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনেত্রীর ভাষায়, সেই সময়ের ঈদ ছিল অনেক বেশি প্রাণবন্ত, আন্তরিক আর আবেগে ভরা।
পবিত্র ঈদুল আজহা উদযাপনের মূল আনন্দই লুকিয়ে থাকে পশু কোরবানি দেওয়া এবং পরবর্তীতে কোরবানির পশুর মাংস কাটার মধ্যে। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও এই আনন্দ থেকে পিছিয়ে থাকেন না। এবার ঈদের দিন তেমনই এক ঘরোয়া ও চিরচেনা রূপে ভক্তদের মাঝে ধরা দিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
পবিত্র ঈদুল আজহার সকালে প্রবাসে ভক্তদের জন্য বিশেষ চমক নিয়ে হাজির হয়েছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই অভিনেতা ঈদের দিন সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করে ব্যাপক আলোচনায় আসেন। সেই ছবিতে তার সঙ্গে দেখা যায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা সাকিব আল হাসান-কে।
ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর এখন অনেকটাই সুস্থ আছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ঈদুল আজহার আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে সবাইকে জানিয়েছেন ঈদের অগ্রিম শুভেচ্ছা।
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির রাজধানীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ মে) কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা এলাকার পূর্ব মনিপুরে অবস্থিত তার বাসায় এ ঘটনা ঘটে।
আসন্ন ঈদুল আজহায় দেশের বড়পর্দায় মুক্তির তালিকায় থাকা আলোচিত সিনেমা ‘রকস্টার’। রাত পোহালেই মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত এই সিনেমা। সেইসঙ্গে দর্শকদের মাঝে দেখা যাচ্ছে বেশ উচ্ছ্বাস দেখা দিয়েছে আগাম টিকিট কাটার আগ্রহ। কিন্তু শেষ মুহূর্তে এসে যেন এক দুঃসংবাদই দিল স্টার সিনেপ্লেক্স।
বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের রূপের যাদু ও নাচের ঝলকের কথা সবার জানা। প্রখর অভিনয় দক্ষতা তো রয়েছেই। এই তিন অস্ত্রের সমন্বয় করেই বি-টাউনে তিনি রাজত্ব করেছেন নব্বই দশকের পুরোভাগ। তবে ক্যারিয়ারের শুরুতে পথটা
গান ও প্রতিবাদী সত্তার কারণে শ্রোতারা অন্যদের চেয়ে আলাদা চোখে দেখেন কবীর সুমনকে। এবার তার নাম-ই অপরাধীর তালিকায়। নারী অবমাননার অভিযোগ এনে গায়কের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। পশ্চিমবঙ্গের নেতাজিনগর থানায় সুমনের নামে অভিযোগ দায়ের করেছে ‘জাতির কথা’ নামের এক সংগঠন। ওই সংগঠনের সদস্যদের দাবি
হঠাৎ টলিউডের আকাশে শোকের মেঘ। আজ বুধবার (২৭ মে) দুপুরে বাড়ির ছাদ থেকে পড়ে মারা গেছেন পরিচালক অনীক দত্ত। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। জানা গেছে, গড়িয়াহাটে নিজের বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন অনীক। সঙ্কটজনক অবস্থায় বেসরকারি হা
তামিল সিনেমা শিল্পের উন্নয়নে নতুন সিদ্ধান্ত নিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। এখন থেকে রাজ্যের সব প্রেক্ষাগৃহে নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য প্রতিদিন পাঁচটি করে শো চালানোর অনুমতি দেওয়া হবে। তবে এই সুবিধা মিলবে সিনেমা মুক্তির পর প্রথম সাত দিন।
ভক্তদের ভালোবাসা ও উচ্ছ্বাস তারকাদের জন্য যেমন আনন্দের, তেমনি কখনও কখনও তা হয়ে ওঠে চরম অস্বস্তিকর অভিজ্ঞতার কারণ। এবার এমনই এক বিব্রতকর ঘটনার মুখোমুখি হয়েছেন ভারতের খ্যাতিমান সেতারবাদক আনুশকা শঙ্কর। এক ভক্তের আকস্মিক আচরণে মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি।
মুক্তি পাচ্ছে না আদর আজাদ ও পূজা চেরী অভিনীত সিনেমা ‘নাকফুলের কাব্য’। কোরবানির ঈদে মুক্তির ঘোষণা দিলেও এবার প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া জানাল ছবিটি আসছে না। ‘নাকফুলের কাব্য’এর মাধ্যমে প্রথম জুটি হয়ে কাজ করেছিলেন আদর-পূজা। গ্রামীণ প্রে
দেশের জনপ্রিয় অভিনেত্রী, গায়িকা ও উন্নয়নকর্মী রাফিয়াত রশিদ মিথিলার আজ জন্মদিন। ব্যক্তিগত জীবনের বিশেষ এই দিনেও ব্যস্ত সময় পার করছেন তিনি। অভিনয়, সংগীত ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড সব ক্ষেত্রেই সমানভাবে সক্রিয় এই তারকা জন্মদিনটিও কাটাচ্ছেন দায়িত্ব ও কাজের মধ্য দিয়ে।
বিতর্কের মুখে সংবাদ উপস্থাপকদের জন্য জারি করা পোশাকবিষয়ক নির্দেশনা প্রত্যাহার করেছে বাংলাদেশ বেতার। রোববার (২৪ মে) নতুন অফিস আদেশের মাধ্যমে আগের নির্দেশনা বাতিল করা হয়। এতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক (চলতি দায়িত্ব) এ এস এম জাহীদ।
এক ঈদে এত সিনেমা—ঢালিউডে এমন দৃশ্য অনেকদিন দেখা যায়নি। বড় তারকা, বড় বাজেট, আলোচিত গল্প আর জমজমাট প্রচারণা নিয়ে এবার ঈদুল আজহায় মুক্তির তালিকায় রয়েছে একের পর এক সিনেমা। দর্শকদের জন্য এটি যেমন উৎসবের খবর, তেমনি রয়েছে দ্বিধাও। পাশাপাশি চলচ্চিত্র ব্যব