| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আলিয়াকে নিয়ে নেতিবাচক গুঞ্জন !

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৬ ইং | ১৬:৫১:০৪:অপরাহ্ন  |  ১৪৮৬ বার পঠিত
আলিয়াকে নিয়ে নেতিবাচক গুঞ্জন !
ছবির ক্যাপশন: সংগৃহীত

বিনোদন ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রী আলিয়া ভাটের উপস্থিতিকে ঘিরে অর্থের বিনিময়ে নেতিবাচক প্রচার চালানো হয়েছে,এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা শাহিদ কাপুর। তার মতে, কোনো ঘটনা নিজে প্রত্যক্ষ না করা পর্যন্ত শোনা কথায় বিশ্বাস করা উচিত নয়।

সম্প্রতি এক আলোচনায় শাহিদ বলেন, তিনি ব্যক্তিগতভাবে কোনো অভিযোগ বা গুঞ্জনে সহজে বিশ্বাস করেন না, যদি না নিজে সেই পরিস্থিতির সাক্ষী হন। অন্যের কথাকে অন্ধভাবে বিশ্বাস করলে মানুষ সহজেই বিভ্রান্ত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

শাহিদের ভাষায়, আমি শোনা কথা সহজে বিশ্বাস করি না। যতক্ষণ না নিজ চোখে কিছু দেখি, ততক্ষণ বিষয়টি নিয়ে সন্দেহ রাখি। এতে আমারই উপকার হয়েছে। কারণ মানুষ যখন বুঝতে পারে আপনি তাদের সব কথা বিশ্বাস করছেন, তখন তারা আপনার চিন্তাভাবনাকে প্রভাবিত করার চেষ্টা করতে পারে।

তিনি আরও বলেন, বিনোদনজগতে সাফল্য ও ব্যর্থতার চাপ এতটাই বেশি যে অনেক শিল্পী নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন। তবে বর্তমান সময়ে দর্শকদের বিভ্রান্ত করা আগের চেয়ে অনেক কঠিন বলেও মনে করেন তিনি।

শাহিদ বলেন, শিল্পীদের উচিত নিজেদের প্রকৃত ব্যক্তিত্ব দর্শকদের সামনে তুলে ধরা। কারণ কেউ যদি কৃত্রিমভাবে একটি নির্দিষ্ট ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করেন, তা দর্শক খুব সহজেই বুঝতে পারেন।

তার ভাষায়, “আপনি নিখুঁত না হলেও বা আপনার মধ্যে অনিরাপত্তাবোধ থাকলেও তা লুকানোর প্রয়োজন নেই। মানুষকে আপনার প্রকৃত রূপ দেখতে দিন। দর্শক যদি মনে করেন আপনি ইচ্ছাকৃতভাবে একটি নির্দিষ্ট ইমেজ তুলে ধরতে চাইছেন, তাহলে তারা বিরক্ত হন।”

একই সঙ্গে শাহিদ স্বীকার করেন, জনপ্রিয়তা ও সাফল্যের সঙ্গে সমালোচনা এবং নেতিবাচকতাও অবিচ্ছেদ্যভাবে জড়িত। তার মতে, খ্যাতির সঙ্গে যেমন ভালোবাসা আসে, তেমনি সমালোচনাও জীবনের অংশ হয়ে ওঠে।

উল্লেখ্য, শাহিদ কাপুর ও আলিয়া ভাট এর আগে ‘শানদার’ এবং ‘উড়তা পাঞ্জাব’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪