| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফের প্রেমে পড়েছেন প্রভা?

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৬ ইং | ০৮:৫৩:২২:পূর্বাহ্ন  |  ৪৯৬ বার পঠিত
ফের প্রেমে পড়েছেন প্রভা?

স্টাফ রিপোর্টার: ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে ঘিরে আবারো নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিকমাধ্যমে দেওয়া তার একটি পোস্টকে কেন্দ্র করে অনুরাগীদের মধ্যে দেখা দিয়েছে নানা জল্পনা-কল্পনা। প্রশ্ন উঠেছে, তবে কি নতুন করে প্রেমেে পড়েছেন অভিনেত্রী!

বর্তমানে অবকাশযাপনে নেপালে রয়েছেন প্রভা। পাহাড়, মেঘ আর প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশে কাটানো সময়ের নানা মুহূর্ত নিয়মিতই ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তিনি।

সম্প্রতি এমনই কয়েকটি ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেন এই অভিনেত্রী। তবে একটি ছবি বিশেষভাবে সবার নজর কেড়েছে। হাতে একটি বেলুন নিয়ে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে পোজ দিতে দেখা যায় প্রভাকে। আর সেই বেলুনে লেখা- “আই লাভ ইউ”। ব্যস, এতেই শুরু হয়েছে আলোচনা।

অনুরাগীদের একাংশের ধারণা, অভিনেত্রীর জীবনে হয়তো নতুন বিশেষ কোনো মানুষের আগমন ঘটেছে। কেউ কেউ আবার ছবিটির ক্যাপশন ও উপস্থাপনাকেও ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি প্রভা। ফলে নতুন প্রেমের গুঞ্জন আপাতত ভক্তদের কৌতূহল আর সামাজিকমাধ্যমের আলোচনাতেই সীমাবদ্ধ।

পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও একাধিকবার আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। ২০১৪ সালে একটি মুঠোফোন সেবাদাতা কোম্পানির কর্মকর্তা মাহমুদ শান্তর সঙ্গে তার দ্বিতীয় সংসারও ভেঙে যায়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪