| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৬ ইং | ১৩:২০:১৯:অপরাহ্ন  |  ৩৬৮ বার পঠিত
মেহেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

মেহেরপুর প্রতিনিধি:‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে মেহেরপুরে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন অতিথিরা।

র‌্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দিন খান। ভেটেরিনারি সার্জন নাজমুল হাসান শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আশাদুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান ও সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্রাণিসম্পদ উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের মাধ্যমে এ খাতের উন্নয়ন ও সরকারি-বেসরকারি সমন্বয় আরও জোরদার হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। পাশাপাশি প্রাণিসম্পদ খাতের অগ্রগতি ও জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন বক্তারা।

পরে অতিথিরা প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। প্রদর্শনীতে ১১টি স্টলে উদ্যোক্তা ও খামারিরা গরু, ছাগল, ভেড়া, মুরগিসহ বিভিন্ন প্রজাতির প্রাণী প্রদর্শন করেন। প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা ও আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দিতে এসব স্টল সাজানো হয়। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪