| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৬ ইং | ১২:৪০:৩৫:অপরাহ্ন  |  ২৭৯ বার পঠিত
বগুড়ায় ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের হাকিরমোড় এলাকায় অভিযান চালিয়ে গাবতলী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) রাত ১১টার দিকে হাকিরমোড় এলাকার একটি পাঁচতলা ভবনের ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফারুক আহমেদ (৪৮) গাবতলী উপজেলার উনচরকি গ্রামের তোজাম্মেল হকের ছেলে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, ফারুক আহমেদ দুটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। এ ছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যাসহ তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

ওসি ইব্রাহীম আলী আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে হাকিরমোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪