| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রভার মুখে তমালের নাম, কে তিনি?

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৬ ইং | ১৩:৫১:৩৭:অপরাহ্ন  |  ৬২৫ বার পঠিত
প্রভার মুখে তমালের নাম, কে তিনি?

বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বলেছেন, তার সাম্প্রতিক বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করেছে কিছু সংবাদমাধ্যম। তিনি দাবি করেন, নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে নয়, বরং মাউন্টেনার তৌফিক আহমেদ তমালের বিরুদ্ধে অভিযোগ তুলেই তিনি বক্তব্য দিয়েছিলেন। কিন্তু অনেকেই বিষয়টি না বুঝে ভিন্নভাবে প্রচার করেছেন।

বুধবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন প্রভা।

ভিডিওতে তিনি বলেন, খোদা আমাকে ধৈর্য দাও। জার্নালিস্ট আর কিছু লোকের প্রথমে ভালো শ্রোতা হওয়া উচিত। আমি আসলে একজন লোকের ব্যাপারে কথা বলছিলাম, তার নাম তৌফিক আহমেদ তমাল।

সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা কোথায় পড়াশোনা করেছেন? আমি যা বলেছি, সেটা ঠিকমতো না বুঝেই সংবাদ প্রকাশ করেছেন। আমি নিজের বিষয়ে কিছু বলিনি, আমি তৌফিক আহমেদ তমালকে নিয়ে কথা বলেছি।”

প্রভা জানান, তৌফিক আহমেদ তমাল একজন মাউন্টেনার এবং বিভিন্ন ট্রেকিং ও পর্বতারোহণভিত্তিক ট্যুরের আয়োজনের সঙ্গে যুক্ত। তার ভাষ্য অনুযায়ী, তমাল নেপালসহ বিভিন্ন দেশে পর্বতারোহণ ও ট্রেকিং কার্যক্রমে অংশ নেন।

অভিনেত্রী অভিযোগ করেন, কাঠমান্ডুতে অবস্থানকালে তমাল এক বিদেশি নারীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করেছিলেন, যা সম্পূর্ণ বেআইনি। তিনি বলেন, কারও অনুমতি ছাড়া তার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা পৃথিবীর কোনো দেশেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু বাংলাদেশের আইনেই নয়, আন্তর্জাতিকভাবেও অপরাধ।

প্রভা আরও বলেন, “আমি কেন ওই পোস্ট দিয়েছি, সেটা অনেকেই বুঝতে পারেননি। আমি নিজেকে নিয়ে কোনো কথা বলিনি। আমি বলতে চেয়েছি, যারা অপরাধ করে তাদের বিরুদ্ধে যথাসময়ে ব্যবস্থা নেওয়া হলে এমন ঘটনার পুনরাবৃত্তি হতো না।”

সংবাদমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, “আমি জানি, তৌফিক আহমেদ তমালকে নিয়ে লিখলে হয়তো ততটা ভিউ হবে না। তাই অনেকে বিষয়টি এড়িয়ে গেছেন। কিন্তু এটি অত্যন্ত লজ্জাজনক একটি ঘটনা।”


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪