রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (রাকসু) নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাকসু'র সভাপতি প্রফেসর সালেহ হাসান নকীব।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার দাবিতে প্রতীকী কফিন মিছিল করেছে। রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে শাহ আজিজুর রহমান হল পুকুরপাড় থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও একাডেমিক ভবন প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা সাত দিনের মধ্যে দোষীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেন। এ সময় তারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
অল্প কিছু বিপথগামী ছাড়া ছাত্রদলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।’ আজ রবিবার (২৬ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা হাসিবুল ইসলামের অকাল মৃত্যু ও জোবায়েদ হোসেন নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্যকলা বিভাগে শিক্ষক নিয়োগ অনিয়মের অভিযোগ তুলে আমরণ অনশন শুরু করেছেন দুই শিক্ষার্থী। শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেন। এর আগে দু’দিন প্রতীকী অনশন করেছেন তারা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বলেছেন, ‘এই রাকসু নির্বাচনটা আমার জন্য ছিল একটা সার্ভাইভাল জার্নি। এটা শুধু একটা ভোটযুদ্ধ ছিল না, ছিল বেঁচে থাকার লড়াই। আমি জানি, যদি হেরে যেতাম, হয়তো রাজশাহীতেই না-বাংলাদেশেও টিকে থাকতে পারতাম না।’
প্রথমবারের মতো পাকিস্তানের কোন বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ করতে যাচ্ছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) শিক্ষার্থীরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের ৭২ বছর পূর্তিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী এই আয়োজন। উদ্বোধন করেন দেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে অবস্থানরত পথশিশু, দুস্থ-দরিদ্র মানুষ ও রিক্সা চালকদের মধ্যে খাবার ও উপহার সামগ্রী বিতরণ করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের ক্যাম্পাসে অভ্যন্তরীণ যাতায়াত সমস্যা নিরসনে নতুনভাবে ৬টি ই-কার চালু করা হয়েছে।
দেশজুড়ে ইসকন কর্মীদের দ্বারা সংঘটিত সহিংসতা, হত্যা ও হত্যার হুমকি ও দেশবিরোধী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে ‘শিক্ষার্থীদের খাবার হোক নিরাপদ ও স্বাস্থ্যকর’ শীর্ষক এক সচেতনতামূলক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি)-এর শিক্ষার্থী ইমন ইসলাম, যিনি অর্থনৈতিকভাবে খুবই দুর্বল এবং শারীরিকভাবে প্রতিবন্ধী। নিজের পক্ষে কখনোই হুইলচেয়ার কেনা তার সম্ভব ছিল না। তার জন্য একাউন্টিং বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম তৎক্ষণাৎ সাহায্যের হাত বাড়িয়েছেন।
হট্টগোলের পর অবশেষে শপথ নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও হোস্টেল সংসদের নবনির্বাচিত ছাত্রপ্রতিনিধিরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শপথ পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিভাগটির চারজন শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে বিভাগের অফিসের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এর ফলাফল বুধবার (২২ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এদিন দুপুরে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের নিকট নির্বাচনের ফলাফলের গেজেট হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।