কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (কুকসু)-এর গঠনতন্ত্রের খসড়া প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে কেন্দ্রীয় সংসদে ২১টি এবং হল সংসদে ১১টি পদ রাখার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ১৯টি ও হল সংসদের ৯টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘উচ্চতর গবেষণা ও উন্নয়ন’ শীর্ষক প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদন করা হয়েছে। এতে ছাত্র-ছাত্রীদের তিনটি করে মোট ছয়টি নতুন হল নির্মাণ এবং একটি হল পুনঃনির্মাণ করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষককে ‘ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক’ অ্যাখ্যা দিয়ে একটি আলোচনা সভা থেকে বেরিয়ে গেছেন ডাকসুর সাধারণ সম্পাদকসহ দুটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রতিনিধিরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ(জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন সম্পাদনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আজ বুধবার( ২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফ্যাসিবাদের উত্থানের পেছনে আন্তর্জাতিক সিন্ডিকেশন আগে থেকেই চলছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘ফ্যাসিবাদ তো নতুন বিষয় নয়।
হিজাব নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ. আল মামুনের বিতর্কিত মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরিন আমিন ভূঁইয়া মোনামি। মঙ্গলবার (২৮ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্টাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর নবনির্বাচিত নারী প্রতিনিধিদের বোরখা পরা ছবি নিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুনের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গতকাল রাতে উত্তাল হয়েছে ক্যাম্পাস। পর্দা অবমাননা ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে তাকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) হল সংসদ ও সিনেট প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠানে মেয়েদের দুটি হল সংসদের হিজাব পরিহিত প্রতিনিধিদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ছবি শেয়ার করে বাংলাদেশি-সুইডিশ লেখক তসলিমা নাসরিন লিখেছেন, “এই পোশাক শিক্ষিত নারীর পোশাক নয়। এই পোশাক অন্ধকারে পড়ে থাকা মগজ ধোলাই হওয়া ক্রীতদাসীর পোশাক।”
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনের নির্বাচন কমিশন ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের সাথে আলোচনা সাপেক্ষ শিগগিরি রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপাচার্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ধূমপানসহ সব ধরনের মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণ নিষিদ্ধ করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুইমিংপুলে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট দায়িত্বে অবহেলাকারীদের বিচার সহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। সোমবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এই মানববন্ধন করে তাঁরা।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরিক্ষার আবেদন আগামী ২০ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ৬ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। রোববার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্যাম্পাসের সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে সায়মা হোসাইন নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) মুখপাত্র ডা. শংকর বিষয়টি নিশ্চিত করেছেন।