| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রাকসু নির্বাচন:সব হলের ভোট গণনা শেষ, অপেক্ষা চূড়ান্ত ফলাফলের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের সব কয়টি (১৭টি) হলের ফলাফল গণনা শেষ হয়েছে।

বিস্তারিত...

রাকসু নির্বাচন: ভোট গণনায় মেয়েদের হলে বিপুল ব্যবধানে এগিয়ে শিবির সমর্থিত প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে মেয়েদের ছয়টি হলের ফলাফল ঘোষণা হয়েছে। যার মধ্যে ছয়টিতেই শিবির সমর্থিত প্যানেলে এগিয়ে আছেন।

বিস্তারিত...

রাকসু নির্বাচন:৪ হলে এগিয়ে শিবির, পিছিয়ে ছাত্রদল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ফলাফল প্রকাশ করা হচ্ছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ১টা পর্যন্ত ৪টি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে।

বিস্তারিত...

রাকসু নির্বাচন:তাপসী রাবেয়া হলে ভিপি পদে শিবিরের জয়, জিএস পদে হার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে রোকেয়া হলে কেন্দ্রীয় ছাত্র সংসদে ভিপি পদে জয় পেয়েছে শিবির। এই হলেও জিএস পদে শিবির পরাজিত হয়েছে।

বিস্তারিত...

রাকসু নির্বাচন:খালেদা জিয়া হলে ভিপি ও এজিএস পদে শিবিরের জয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে খালেদাজিয়া হলে কেন্দ্রীয় ছাত্র সংসদে ভিপি পদে জয় পেয়েছে শিবির।

বিস্তারিত...

রাকসু নির্বাচন:রোকেয়া হলে ভিপি পদে শিবিরের জয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে রোকেয়া হলে কেন্দ্রীয় ছাত্র সংসদে ভিপি পদে জয় পেয়েছে শিবির।

বিস্তারিত...

আলিম পরীক্ষায় দেশসেরা টঙ্গীর তা'মীরুল মিল্লাত মাদ্রাসা

২০২৫ সালের আলিম পরীক্ষার ফলাফলেও দেশের শীর্ষ অবস্থান ধরে রেখেছে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এই মাদ্রাসার শিক্ষার্থীরা এবারো দেশের মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছেন।

বিস্তারিত...

জবি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মিলন-কাইফ

দীর্ঘ সাত বছর স্থগিত থাকার পর নতুন উদ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ডিবেটিং ক্লাবের নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এতে সভাপতি পদে ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. মিলন হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. কাইফ।

বিস্তারিত...

রাকসু ভোটে ক্যাম্পাসের বাহিরে ভিড় জামাত-বিএনপি নেতাকর্মীদের

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসের বাইরে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায়, বিশেষ করে স্টেশন বাজারে, বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন।

বিস্তারিত...

রাকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৯.৮৩ শতাংশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে ৬৯ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ফরিদ উদ্দিন খান।

বিস্তারিত...

ভোটগ্রহণের ব্যবস্থাপনায় কিছু ত্রুটি ছিল: রাকসু নির্বাচন পর্যবেক্ষণ কমিটি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পর্যবেক্ষণে ৯ সদস্যের একটি কমিটি গঠন করেছিলেন উপাচার্য সালেহ্ হাসান নকীব। নির্বাচন শেষে সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এই কমিটিতে থাকা শিক্ষকেরা বলেছেন, ভোটগ্রহণে কোনো অসংগতি চোখে পড়েনি। তবে ব্যবস্থাপনায় কিছু ত্রুটি ছিল।

বিস্তারিত...

রাকসু নির্বাচনের অসঙ্গতি নিয়ে ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্যানেলের সংবাদ সম্মেলন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এতে নির্বাচনের কিছু অসঙ্গতি তুলে ধরেছেন বামধারার গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ প্যানেল। আজ বৃহস্পতিবার( ১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে এসব অসঙ্গতি তুলে ধরেন প্যানেলের ভিপি প্রার্থী ফুয়াদ রাতুল।

বিস্তারিত...

রাকসু নির্বাচন: শহিদুল্লাহ ভবনে ভোট বন্ধের অভিযোগ, সত্য নয় বলছেন প্রিজাইডিং অফিসার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে শহিদুল্লাহ একাডেমিক ভবন কেন্দ্রে ভোট ১ ঘণ্টা বন্ধ ছিলো বলে অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের জিএস পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত

বিস্তারিত...

চাকসুতে এজিএস পদে জয়ী ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি (সভাপতি) পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির-সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের প্রার্থী ইব্রাহিম হোসেন রনি। সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেছেন একই প্যানেলের সাঈদ বিন হাবিব। অন্যদিকে সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।

বিস্তারিত...

রাকসু নির্বাচনের ভোট গণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শেষে ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে সরাসরি দেখানো হচ্ছে ভোট গণনা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তন আনা হয় সকল কেন্দ্রের ব্যালট বাক্স। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় ভোটগণনা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪