| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৬ ইং | ১৪:১৮:৩৫:অপরাহ্ন  |  ৫০২ বার পঠিত
পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার

রিপোর্টার্স২৪ ডেস্ক: পৃথক হত্যা মামলায় পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। কথিত বন্দুকযুদ্ধে ছাত্রদল নেতা নিহতের ঘটনায় পুলিশ সুপার আবুল কালাম আজাদ এবং পল্টন থানার হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশ সুপার আবুল কালাম আজাদের গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সূত্রের তথ্যমতে, আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত। মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গত রাতে গাজীপুর থেকে গ্রেফতার করে। ২০১৫ সালের জানুয়ারিতে ঢাকার খিলগাঁওয়ে কথিত বন্দুকযুদ্ধে নিহত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় তাকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুালে হস্তান্তর করা হয়েছে। 

অন্যদিকে ডিএমপির মুখপাত্র মো. আখতার হোসেন জানান, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে গ্রেফতার করা হয়। তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতে তোলার কথা রয়েছে।

আটক আবুল কালাম আজাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়। অপর কর্মকর্তা রাকিবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়। 

 

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪