জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন ২০২৫ আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদ শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনও অনুষ্ঠিত হবে। আজ (৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (রাকসু) প্রথম অধিবেশনে প্রতিনিধিরা ঘোষণা করেন এক মাসে বাস্তবায়ন হবে ১২ দফা কর্মসূচি। বুধবার (৫ নভেম্বর) দুপুরে রাকসু কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তারা।
প্রতিষ্ঠার তিন দশক পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় অ্যালামনাইয়ের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ক্যাম্পাসে সংঘটিত সহিংসতা ও বেআইনি কর্মকাণ্ডে জড়িতর অভিযোগ তুলে বাংলাদেশ ছাত্রলীগের ৪০৩ জনের তালিকা প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শারীরিক শিক্ষা’ বিষয়ের শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক সাজু সরদার অভিযোগ করেছেন, একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাসনিম জাহান মীম ক্লাস চলাকালে তার দিকে খাতা ছুড়ে মারেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম রাবি শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসাবে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিজয় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের সময় নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ছাত্রনেতাদের মধ্যে ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের প্রতিটি ভোটকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং ফুটেজ সবার জন্য উন্মুক্ত রাখার দাবি জানিয়েছে শাখা ছাত্রশক্তি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন বাহিরের প্রেসক্রিপশনে কাজ করছে এবং একটি বিশেষ গ্রুপকে সুবিধা দিতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দপ্তর ও সহ-দপ্তর সম্পাদক পদে নতুন তিন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (২ নভেম্বর) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও দক্ষতা বিকাশের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে বর্ণাঢ্য কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপাচার্য ড. মো: আতিয়ার রহমান বলেছেন,‘যেকোনো সফল ক্যারিয়ারের মূল উপাদান হলো অন্তর্ভুক্তি, স্বাধীনতা ও প্রাধিকার। এই তিনটি বিষয় যেখানে থাকে, সেখানে কর্মজীবন হয় স্বাচ্ছন্দ্যময় ও মর্যাদাপূর্ণ।একবিংশ শতাব্দীর চাকরির বাজারে কেবল একাডেমিক জ্ঞান নয়,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাসে প্রথমবারের মতো স্নাতকোত্তর থিসিস শিক্ষার্থীদের জন্য গবেষণা অনুদান প্রদান করা হয়েছে। রোববার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে উপাচার্যের কনফারেন্স রুমে এই অনুদানের চেক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ফ্রি রেবিস ভ্যাকসিনেশন প্রোগ্রাম-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে রাবি এগ্রিকালচার ক্লাব ও রাবি অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।