যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস)-এর ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং-২০২৬’-এ প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০টি বিভাগ স্থান পেয়েছে। এটি বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ অর্জন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী শারমীন জাহান হত্যা মামলায় গ্রেপ্তারকৃত তার স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২৭ মার্চ) দুই দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালতে হাজির করা হয়।
গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে বিশেষ বাস সার্ভিস চালু করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২৬ মার্চ) পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৫ মার্চের কালরাত্রি স্মরণে গণহত্যা দিবস পালিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সন্ধ্যায় স্মৃতি চিরন্তন চত্বরে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে মোমবাতি প্রজ্বলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তিনি।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মেধাবী শিক্ষার্থী সূচনা রানী ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর ইতিহাস বিভাগে ভর্তির সুযোগ পেলেও আর্থিক সংকটের কারণে তার উচ্চশিক্ষার পথ অনিশ্চয়তার মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে সূচনার পাশে দাঁড়াতে ও সার্বিক খোঁজখবর নিতে তার বাড়িতে যান জকসুর নির্বাহী সদস্য সাদমান সাম্য।
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে পাঠানো ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েমের পুরনো টেক্সটের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এক পোস্টের কমেন্টে স্ক্রিনশটটি দিয়ে গোলাম রাব্বানী লিখেছেন, যেহেতু আমার বিশ্ববিদ্যালয় ও হলের ছোটভাই হিসেবে পরিচয় দিয়েছে, ফান্ডে রেখে আসা ৩ লাখ টাকাও খরচ করুক। আমি আর কোনো দাবি রাখলাম না।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী মানবিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সংগঠনটির ১নং সহ-সভাপতি মো. আহসান হাবীবের নেতৃত্বে ক্যাম্পাসের রিকশাচালক, ক্ষুদ্র দোকানি এবং আশপাশের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লববিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার ‘অপরাধে’ শিক্ষক ও কর্মচারীদের শাস্তি মওকুফ ও স্বপদে পুনর্বহাল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। এতে ১৯ জন শিক্ষক ও ১১ জন কর্মকর্তা-কর্মচারীর সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত বাতিল করা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শের-ই বাংলা এ কে ফজলুল হক হলের একটি কক্ষ থেকে প্রত্নতত্ত্ব বিভাগের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সদ্য সাবেক উপাচার্য ড. নিয়াজ আহমদ খান অব্যাহতি নিয়ে বিদায়ী বক্তব্যে তার দায়িত্ব পালনের সময়ের বিভিন্ন অর্জন তুলে ধরেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) দেওয়া এক লিখিত বার্তায় তিনি জানান, উপাচার্যের পদ থেকে অব্যাহতির জন্য তার আবেদন সরকার অনুমোদন করেছে এবং তিনি আবার নিজ বিভাগ উন্নয়ন অধ্যয়ন বিভাগে অধ্যাপনায় ফিরে যাচ্ছেন।
ময়মনসিংহ শহরে একটি বাসার ছাদ থেকে পড়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ভবিষ্যৎ নির্বাচন এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ বি এম
নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) সদ্যসাবেক প্রধান সংগঠক নাঈম আহমাদ। ‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি’ (জেডিপি) নামে এই দলটি আগামী এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে বলে জানানো হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ. ক. ম. জামাল উদ্দীনকে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) সকালে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে একটি পদযাত্রা কর্মসূচি চলাকালে তাকে আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।