| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের জন্য নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশেষ বাস সার্ভিস

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ০৮:১০:০৮:পূর্বাহ্ন  |  ৩৭৪৩৬৫ বার পঠিত
গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের জন্য নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশেষ বাস সার্ভিস

স্টাফ রিপোর্টার: গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে বিশেষ বাস সার্ভিস চালু করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২৬ মার্চ) পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ মার্চ (বাণিজ্য), ৩ এপ্রিল (মানবিক) ও ১০ এপ্রিল (বিজ্ঞান)।

পরীক্ষার দিনগুলোতে পরীক্ষার্থীদের জন্য দুটি বড় বাস সকাল ৮টায় ময়মনসিংহ টাউন হল এবং সকাল সাড়ে ৮টায় ভালুকা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যাবে। পরীক্ষা শেষে দুপুর সাড়ে ১২টায় বাসগুলো ক্যাম্পাস থেকে ময়মনসিংহ ও ভালুকার উদ্দেশে ফিরে যাবে।

এছাড়া শিক্ষক ও কর্মকর্তাদের জন্য একটি মিনিবাস এবং কর্মচারীদের জন্য একটি বড় বাস সকাল ৮টায় ময়মনসিংহ টাউন হল থেকে ক্যাম্পাসের উদ্দেশে রওনা দেবে। এগুলো দুপুর ২টায় ক্যাম্পাস থেকে ফিরে আসবে। ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কমিটি ও উপকমিটির সদস্যদের জন্য সকাল সাড়ে ৭টায় একটি মাইক্রোবাস ছাড়বে।

উল্লেখ্য, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা চালু হয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নতুন করে নওগাঁ বিশ্ববিদ্যালয় এই পদ্ধতিতে যুক্ত হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪