| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাবি হল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৮, ২০২৬ ইং | ১৫:৪৮:২৪:অপরাহ্ন  |  ৪৪২৪১৮ বার পঠিত
জাবি হল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শের-ই বাংলা এ কে ফজলুল হক হলের একটি কক্ষ থেকে প্রত্নতত্ত্ব বিভাগের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) ওই কক্ষের ভেতরে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নিহতের বাড়ি নারায়ণগঞ্জ জেলায় বলে নিশ্চিত হওয়া গেছে।

নিহত শিক্ষার্থীর নাম অরূপ রতন কনিস্ক। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের ছাত্র ছিলেন।

​হল সূত্রে জানা গেছে, অরূপ রতন কনিস্ক বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা এ কে ফজলুল হক হলের ৪১৩ নম্বর কক্ষে থাকতেন। 

​কক্ষটির ভেতর তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সহপাঠীরা তাৎক্ষণিক প্রশাসনকে অবহিত করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ৩টা) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাউকে হলে দেখা যায়নি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪